কয়লামন্ত্রক
৩৭,৫০০ কোটি টাকার ভূপৃষ্ঠস্থ কয়লা/লিগনাইট গ্যাসীকরণ প্রকল্পের প্রাক-আবেদন সম্মেলনে শিল্পক্ষেত্রের ব্যাপক সাড়া
प्रविष्टि तिथि:
20 JUL 2026 5:33PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ জুলাই, ২০২৬
কয়লা মন্ত্রক আজ ভূ-পৃষ্ঠের কয়লা/লিগনাইট গ্যাসীকরণ প্রকল্পের প্রসারের জন্য ৩৭,৫০০ কোটি টাকার প্রকল্পের প্রাক-আবেদন সম্মেলনের সফল আয়োজন করেছে। কয়লা মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী সানোজ কুমার ঝা এই সম্মেলনে পৌরোহিত্য করেন। সম্মেলনে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, বেসরকারি সংস্থা, প্রযুক্তি সরবরাহকারী এবং সম্ভাব্য আবেদনকারীদের পক্ষ থেকে ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা যায়। এর মধ্য দিয়ে দেশীয় কয়লার দূষণমুক্ত ও মূল্য সংযোজিত ব্যবহারকে উৎসাহিত করার জন্য সরকারের এই উদ্যোগে শিল্পক্ষেত্রের প্রবল আগ্রহের প্রতিফলন ঘটেছে।
সম্মেলনে কয়লা মন্ত্রক যোগ্যতার মানদণ্ড, মূল্যায়ন পদ্ধতি, আর্থিক উৎসাহদান এবং আবেদন প্রক্রিয়াসহ প্রকল্পের নির্দেশিকা এবং প্রস্তাবের জন্য অনুরোধ (RFP)-এর উপর বিস্তারিত ব্যাখ্যা দেয়। অংশগ্রহণকারীদের তোলা প্রশ্নগুলিরও বিশদ উত্তর দেওয়া হয়।
কেন্দ্রীয় মন্ত্রিসভা চলতি বছরের ১৩ মে, ৩৭,৫০০ কোটি টাকার এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর লক্ষ্য হলো ভূপৃষ্ঠস্থ কয়লা/লিগনাইট গ্যাসীকরণ প্রকল্পের উন্নয়নে গতি আনা এবং সিন্থেটিক প্রাকৃতিক গ্যাস, অ্যামোনিয়া, মিথানল, ডিআরআই, সিন্থেটিক জ্বালানি ও রাসায়নিক পদার্থের মতো উচ্চমূল্যের অনুসারী পণ্য উৎপাদনে সহায়তা করা। আশা করা হচ্ছে, এই প্রকল্পটি প্রায় ২.৫–৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বার্ষিক প্রায় সাড়ে সাত কোটি টন কয়লার ব্যবহার সহজতর করবে, প্রায় ৫০,০০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং জ্বালানি ও রাসায়নিক পণ্যের আমদানি-নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ই সেপ্টেম্বর ২০২৬।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2286924)
आगंतुक पटल : 7