মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
ওড়িশা ও ঝাড়খণ্ডের ৪টি জেলা জুড়ে ভারতীয় রেলের ২টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিভার অনুমোদন
प्रविष्टि तिथि:
15 JUL 2026 3:40PM by PIB Kolkata
নতুন দিল্লি ১৫ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি রেল মন্ত্রকের ২টি প্রকল্পে আজ অনুমোদন দিয়েছে। এতে মোট ব্যয় ভার আনুমানিক ৩,৯০৭ কোটি টাকা। প্রকল্প দুটি হল পারাদীপ হরিদাসপুর ডাবলিং এবং রাজখারসাওয়ান- ডাঙ্গোয়াওসি চার লেন।
এতে ভারতীয় রেল পথের প্রায় ১৪৫ কিলোমিটার সম্প্রসারণ হবে। নতুন এই ব্যবস্থা গড়ে উঠলে রেল চলাচলে গতি বাড়বে। সেইসঙ্গে পরিষেবার মানোন্নয়নও হবে। মাল্টি ট্র্যাকিং-এর এই প্রস্তাব যানজট মুক্ত এবং রেল চলাচল ব্যবস্থা মসৃণ করতে কাজে লাগবে।
নতুন ভারত গড়ে তোলার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিশা দর্শনের সঙ্গে সঙ্গতি বিধান করে এলাকার মানুষদের আত্মনির্ভর করে তুলতে সর্বাত্মক উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। এতে কর্মসংস্থান এবং স্বনিযুক্তির সুযোগও সম্প্রসারিত হবে।
ওড়িশা এবং ঝাড়খণ্ড এই দুটি রাজ্যের ৪টি জেলাকে নিয়ে এই দুটি প্রকল্প রেল পথের ১৪৫ কিলোমিটার সম্প্রসারণ ঘটাবে। এতে প্রায় ১,৫২৬ টি গ্রামের সঙ্গে সংযোগ বাড়বে এবং ১৪ লক্ষ মানুষ উপকৃত হবে।
রেল সংযোগ সম্প্রসারণের নতুন এই দুটি প্রকল্প বিভিন্ন পর্যটন স্থলে পৌঁছনোর পথকে মসৃণ করবে। যেমন ললিতগিরি বৌদ্ধ কমপ্লেক্স, শ্রী বালাদেবজিউ মন্দির, মেঘাহাতুবুরু পাহাড় প্রভৃতি। এছাড়াও কয়লা, আকরিক, ডলোমাইট, চুনা পাথর, জিপসাম প্রভৃতি পণ্য চলাচলের পথও মসৃণ হবে। সেইসঙ্গে পরিবেশবান্ধব পণ্য চলাচলে তা এক সুদূর প্রসারী ভূমিকা পালন করবে।
SC/ AB /CS
(रिलीज़ आईडी: 2285086)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam