PIB Backgrounder
azadi ka amrit mahotsav

ইনডেক্স অফ সার্ভিসেস প্রোডাকশন

ভারতের পরিষেবা অর্থনীতির গতিপ্রকৃতি পরিমাপ 

प्रविष्टि तिथि: 14 JUL 2026 8:57PM by PIB Kolkata

১৪ জুলাই, ২০২৬

 

ইনডেক্স অফ সার্ভিসেস প্রোডাকশন (ISP): পরিষেবা ক্ষেত্রের কর্মক্ষমতার একটি সূচক

গত এক দশকে ভারত তার পরিসংখ্যান ও প্রশাসনিক তথ্যভিত্তিক ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির মধ্যে রয়েছে উচ্চ-ফ্রিকোয়েন্সির GST তথ্যের প্রাপ্যতা, অ্যানুয়াল সার্ভে অফ ইনকরপোরেটেড সার্ভিসেস সেক্টর এন্টারপ্রাইজেস (ASISSE)-এর সূচনা এবং ডিজিটাল প্রশাসনিক তথ্যভান্ডারের সম্প্রসারণ, যা তথ্যভিত্তিক নীতিনির্ধারণকে আরও শক্তিশালী করেছে।

এই সংস্কারের ধারাবাহিকতায় সরকার ইনডেক্স অফ সার্ভিসেস প্রোডাকশন (ISP) নামে একটি নতুন সামষ্টিক অর্থনৈতিক সূচক চালু করেছে, যেটি পরিষেবা ক্ষেত্রের কর্মক্ষমতা পরিমাপ করবে। ISP ভারতের প্রথম উচ্চ-ফ্রিকোয়েন্সির সূচক, যেটি শুধুমাত্র পরিষেবা খাতের উৎপাদন পরিমাপের জন্য তৈরি করা হয়েছে। এটি নির্ধারিত একটি ভিত্তিবর্ষের তুলনায় সংগঠিত পরিষেবা খাতে উৎপাদিত পরিষেবার পরিমাণে স্বল্পমেয়াদী পরিবর্তন পরিমাপ করে।

ভারতের অর্থনীতিতে পরিষেবা ক্ষেত্রের অবদান সর্বাধিক হওয়ায়, ISP অর্থনৈতিক পর্যবেক্ষণকে আরও শক্তিশালী করবে, জাতীয় হিসাব প্রণয়নের নির্ভুলতা বৃদ্ধি করবে এবং আরও কার্যকর নীতিনির্ধারণে সহায়তা করবে।
প্রথম প্রকাশ: পরিষেবা উৎপাদন সূচকের (ISP) পরীক্ষামূলক সংস্করণ 

সরকার ২০২৬ সালের এপ্রিল মাসের জন্য ১৯টি উপ-ক্ষেত্র নিয়ে ইনডেক্স অফ সার্ভিসেস প্রোডাকশন (ISP)-এর প্রথম পরীক্ষামূলক উপ-ক্ষেত্রভিত্তিক সূচক প্রকাশ করেছে, যা দেশের মোট পরিষেবা ক্ষেত্রের প্রায় ৬০ শতাংশকে অন্তর্ভুক্ত করে।

এই ১৯টি উপ-ক্ষেত্রের মধ্যে ১৪টি উপ-ক্ষেত্র, ২০২৫ সালের এপ্রিলের তুলনায় ২০২৬ সালের এপ্রিলে দ্বি-অঙ্কের প্রবৃদ্ধি রেকর্ড হয়েছে।

মাসিক প্রবৃদ্ধির নিরিখে শীর্ষ পাঁচটি উপ-ক্ষেত্র হল আবাসন ও খাদ্য পরিষেবা (৩৭.২%), খুচরা বাণিজ্য (৩০.৮%), প্রশাসনিক ও সহায়ক পরিষেবা (২৮.৭%), রিয়েল এস্টেট (২৭.৭%) এবং টেলিযোগাযোগ (২২.৮%)।

২০২৫–২৬ অর্থবছরে সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি অর্জনকারী পাঁচটি উপ-ক্ষেত্র হল আবাসন ও খাদ্য পরিষেবা (৩৫.৬%), খুচরা বাণিজ্য (৩০.৫%), মেরামত পরিষেবা (২৫.১%), পাইকারি বাণিজ্য (২৩.৬%) এবং সড়ক পরিবহণ (২২.৬%)।
সূচকের প্রধান বৈশিষ্ট্য
ইনডেক্স অব সার্ভিসেস প্রোডাকশন (ISP) চালুর মাধ্যমে ভারত তার পরিসংখ্যান ব্যবস্থা আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করে তুলছে। সূচকটির কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হল:
ISP-র ভিত্তিবর্ষ হিসাবে ২০২৪–২৫ নির্ধারণ করা হয়েছে। এটি নতুন ভোক্তা মূল্য সূচক (Consumer Price Index - CPI)-এর ভিত্তিবর্ষের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
ISP-এর প্রধান ব্যবহারকারীদের মধ্যে রয়েছে জাতীয় হিসাব প্রণয়নকারী সংস্থা, অর্থনৈতিক মন্ত্রক ও বিভাগ, গবেষক এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা।
মাসিক পরীক্ষামূলক সূচক নিয়মিতভাবে প্রায় ৬০ দিনের ব্যবধানে প্রকাশ করা হবে। প্রতি মাসের ২৯ তারিখে, অথবা ২৯ তারিখ সরকারি ছুটি হলে তার পরবর্তী কার্যদিবসে তথ্য প্রকাশ করা হবে।
বর্তমানে ISP প্রণয়নের জন্য বিভিন্ন ধরনের মূল্য হ্রাসসূচক (Price Deflator) ব্যবহার করা হয়।

পাইকারি বাণিজ্যের ক্ষেত্রে পাইকারি মূল্য সূচক

(Wholesale Price Index - WPI) ব্যবহার করা হয়।
অন্যান্য অধিকাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোক্তা মূল্য সূচক (CPI) অথবা তার নিকটতম উপযুক্ত CPI ব্যবহার করা হয়।
CPI–General ব্যবহার করা হয় মেরামত ও রক্ষণাবেক্ষণ, ব্যাংকিং এবং বিমা খাতে।
যেসব ক্ষেত্রে নির্দিষ্ট CPI উপলব্ধ নয়, সেখানে CPI–Services ব্যবহার করা হয়।
মূল্য হ্রাসসূচক (Deflator)-এর প্রয়োজনীয়তা
ISP পরিষেবা উৎপাদনের পরিমাণে স্বল্পমেয়াদী পরিবর্তন পরিমাপ করে। যেহেতু পরিষেবা সংক্রান্ত প্রাথমিক তথ্য সাধারণত মূল্যভিত্তিক (value terms) হিসাবে সংগ্রহ করা হয়, তাই এতে মূল্যের পরিবর্তন এবং মূল্য সংযোজন (value addition)—উভয়েরই প্রভাব প্রতিফলিত হয়। তাই নামমাত্র (nominal) পরিষেবা আয় থেকে মূল্য পরিবর্তনের প্রভাব বাদ দেওয়ার জন্য একটি মূল্য হ্রাসসূচক (price deflator) ব্যবহার করা প্রয়োজন।
মূল্য হ্রাসসূচক (price deflator) মূল্যভিত্তিক (nominal) তথ্যকে পরিমাণভিত্তিক বা প্রকৃত (real) তথ্যে রূপান্তর করে, যার মাধ্যমে সময়ের সঙ্গে প্রকৃত পরিবর্তন সঠিকভাবে পরিমাপ করা সম্ভব হয়।

ভারতের ISP কাঠামো গড়ে তোলা 

পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক (MoSPI) ২০২৫ সালের মে মাসে ইনডেক্স অব সার্ভিসেস প্রোডাকশন (ISP)-এর ধারণাগত ও পদ্ধতিগত কাঠামো প্রণয়নের জন্য একটি টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি (TAC) গঠন করে। এই TAC-এ শিক্ষাজগত, শিল্প সংগঠন, বিভিন্ন মন্ত্রক ও পরিষেবা ক্ষেত্র-সংশ্লিষ্ট দপ্তরের বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত ছিলেন। প্রস্তাবিত কাঠামোটি আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলনের (best practices) ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
OECD Compilation Manual for Index of Services Production (2007) হল ISP প্রণয়নের জন্য সবচেয়ে বিস্তৃত নির্দেশিকা। এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা Eurostat-ও ISP-র ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নির্দেশক হিসাবে বিবেচিত হয়।
উল্লেখযোগ্যভাবে, ফ্রান্স, স্পেন এবং স্লোভেনিয়া-সহ একাধিক উন্নত দেশ নিয়মিতভাবে ISP বা সমজাতীয় সূচক প্রকাশ করে। ইউরোপীয় ইউনিয়নের বাইরে দক্ষিণ কোরিয়া প্রতি মাসে Service Industry Activity Index প্রকাশ করে, আর যুক্তরাজ্য নিয়মিতভাবে একটি পূর্ণাঙ্গ Monthly Index of Services প্রকাশ করে।
ইনডেক্স অব সার্ভিসেস প্রোডাকশন (ISP)-এর খাতভিত্তিক আওতা
ইনডেক্স অফ সার্ভিসেস প্রোডাকশন (ISP)-এর প্রাথমিক পর্যায়ে সেইসব পরিষেবা উপ-খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে নির্ভরযোগ্য ও উচ্চ-ফ্রিকোয়েন্সির তথ্য উপলব্ধ রয়েছে।

ISP-র আওতার বাইরে রাখা পরিষেবা উপ-ক্ষেত্রগুলি হল, জনপ্রশাসন ও প্রতিরক্ষা; ব্যাংকিং ও বিমা ব্যতীত আর্থিক পরিষেবা (যেমন কেন্দ্রীয় ব্যাংক ও মানি মার্কেট ফান্ডের কার্যক্রম); আবাসনবিহীন সমাজকল্যাণমূলক কার্যক্রম; সদস্যভিত্তিক সংগঠনের পরিষেবা; ব্যক্তিগত পরিষেবা; কর্মরত ব্যক্তিদের নিয়োজিতকারী ব্যক্তিগত পরিবারের কার্যক্রম; বহিঃসীমান্তভিত্তিক সংস্থার কার্যক্রম; সরকার পরিচালিত স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা; এবং জুয়া ও বাজি সংক্রান্ত কার্যক্রম।

এই ক্ষেত্রগুলি হয় সরকারের মূল কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত, নয়তো প্রধানত অ-বাজারভিত্তিক (non-market) কার্যক্রম এবং অসংগঠিত ক্ষেত্রের (informal sector) আওতাভুক্ত।
ISP-র তথ্যভিত্তিক পরিকাঠামো
ইনডেক্স অফ সার্ভিসেস প্রোডাকশন (ISP) প্রণয়নের জন্য প্রধানত তিনটি তথ্যের উৎস ব্যবহার করা হয়—প্রশাসনিক তথ্য (Administrative Data), GST এবং ASISSE।
প্রশাসনিক/গৌণ তথ্য (Administrative/Secondary Data) ব্যবহার করা হয় বিমান পরিবহণ, রেল পরিবহণ, ব্যাংকিং এবং বিমা ক্ষেত্রের ISP প্রস্তুত করতে।

ASISSE-র তথ্য (উপলব্ধ হওয়ার পর) স্বাস্থ্য ও শিক্ষা খাতের (সরকারি পরিষেবা ব্যতীত) ISP প্রস্তুত করতে ব্যবহার করা হবে। ২০২৬ সালের এপ্রিল মাসে চালু হওয়া ASISSE-এর লক্ষ্য সংগঠিত পরিষেবা ক্ষেত্রের একটি বিস্তৃত তথ্যভান্ডার গড়ে তোলা।

আপনি কি জানেন?

পরিসংখ্যানগত প্রয়োগে (Statistical Applications) প্রথমবারের মতো GST-র তথ্য ব্যবহার করা হবে।

GST-র তথ্য ব্যবহার করা হবে পাইকারি বাণিজ্য, খুচরা বাণিজ্য, মেরামত ও রক্ষণাবেক্ষণ, আবাসন ও খাদ্য পরিষেবা, সড়ক পরিবহণ, জলপথ পরিবহণ, পরিবহণ-সংক্রান্ত গুদামজাতকরণ ও সহায়ক পরিষেবা, ডাক ও কুরিয়ার পরিষেবা, টেলিযোগাযোগ, তথ্য ও সম্প্রচার, রিয়েল এস্টেট, তথ্য ও কম্পিউটার-সংক্রান্ত পরিষেবা, পেশাগত, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরিষেবা (গবেষণা ও উন্নয়ন-সহ), প্রশাসনিক ও সহায়ক পরিষেবা, এবং শিল্প, বিনোদন ও অবকাশ-সংক্রান্ত পরিষেবাসহ অন্যান্য খাতে।

ISP কেন গুরুত্বপূর্ণ? 

গত কয়েক দশকে ভারতের অর্থনীতি উল্লেখযোগ্য কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। অর্থনৈতিক সংস্কার, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক বাজারের সঙ্গে ক্রমবর্ধমান সংযুক্তির ফলে, এই পরিবর্তন সম্ভব হয়েছে। পরিষেবা ক্ষেত্র বর্তমানে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান চালিকাশক্তি। 

২০১৩–১৪ সাল থেকে ভারতের মোট মূল্য সংযোজন (Gross Value Added - GVA)-এর ৫০ শতাংশেরও বেশি অবদান রেখে পরিষেবা ক্ষেত্র দেশের অর্থনীতির সর্ববৃহৎ অবদানকারী। ২০২৪–২৫ সালে GVA-তে পরিষেবা খাতের অংশ ছিল প্রায় ৫২.৯ শতাংশ।

এই ক্ষেত্রে দেশে মোট কর্মসংস্থানের প্রায় ৩০ শতাংশ জোগান দেয় এবং গত ছয় বছরে প্রায় ৪ কোটি কর্মসংস্থান সৃষ্টি করেছে।

২০২৬–২৭ অর্থবর্ষে ভারতের পরিষেবা বিষয়ক রপ্তানি ধারাবাহিকভাবে শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রেখেছে। ২০২৬–২৭ অর্থবর্ষের এপ্রিল–জুন সময়ে পরিষেবা রপ্তানির পরিমাণ আনুমানিক ১০৩.৪১ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬.১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সরকার ২০৪৭ সালের মধ্যে বিশ্বব্যাপী পরিষেবা ক্ষেত্রে ১০ শতাংশ অংশীদারিত্ব অর্জনের লক্ষ্য নিয়ে ভারতকে পরিষেবা ক্ষেত্রে বিশ্বনেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়।
ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পরিষেবা খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এর কর্মক্ষমতা পরিমাপের জন্য একটি স্বতন্ত্র স্বল্পমেয়াদী সূচকের প্রয়োজন ছিল। ইনডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (IIP) বা শিল্প উৎপাদনের সূচক শুধুমাত্র শিল্প উৎপাদনের পরিমাপ করে এবং পরিষেবা ক্ষেত্রের স্বল্পমেয়াদী প্রবণতা তুলে ধরে না। এই ঘাটতি পূরণের জন্যই সরকার ইনডেক্স অব সার্ভিসেস প্রোডাকশন (ISP) চালু করেছে।

ভারতের অর্থনৈতিক পরিমাপ ব্যবস্থায় নতুন মাইলফলক
ইনডেক্স অফ সার্ভিসেস প্রোডাকশন (ISP)-এর সূচনা দ্রুত পরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের পরিসংখ্যান কাঠামোকে আধুনিকীকরণের প্রতিশ্রুতির প্রতিফলন। উচ্চ-ফ্রিকোয়েন্সির তথ্য এবং শক্তিশালী পদ্ধতিকে একত্রিত করে ISP দেশের বৃহত্তম অর্থনৈতিক খাত সম্পর্কে সময়োপযোগী তথ্য প্রদান করে। একটি মাসিক সূচক হিসাবে এটি অর্থনৈতিক পর্যবেক্ষণকে আরও মজবুত করে, নীতিগত সিদ্ধান্ত গ্রহণকে আরও কার্যকর করে এবং ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিপথ সম্পর্কে আরও গভীর ধারণা প্রদান করে।

তথ্যবিবরণী

Ministry of Statistics & Programme Implementation

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284450&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277392&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2255933&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269286&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249336&reg=3&lang=1

 

Ministry of Commerce & Industry

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284139&reg=3&lang=1

 

PIB Archives

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157804&ModuleId=3&reg=48&lang=2

Click here to see pdf 

 

SSS/RP......


(रिलीज़ आईडी: 2284953) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati