মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

হাইব্রিড অ্যানুইটি মডেলে উত্তরপ্রদেশে বরুণা নদীর তীর বরাবর ৬/৪ লেন এলিভেটেড করিডর গড়ার অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

प्रविष्टि तिथि: 15 JUL 2026 3:04PM by PIB Kolkata

নতুন দিল্লি ১৫  জুলাই ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি উত্তর প্রদেশের বরুণা নদীর তীর বরাবর ৪৩.২১৮ কিলোমিটার লিঙ্ক/ সংযোগ করিডর গড়ে তোলার আজ অনুমোদন দিয়েছে। বারাণসী শহরকে যানজট মুক্ত করতে এই এলিভেটেড করিডর জাতীয় সড়ক ৩১ এবং বারাণসীর রিং রোডের সঙ্গে সংযোগ গড়ে তুলবে। ৬/৪ লেনের মূলত এই এলিভেটেড করিডরে যান চলাচলের রাস্তা, ফ্লাইওভার, লুপ, র‍্যাম্প এবং সার্ভিস রোড থাকবে। হাইব্রিড অ্যানুইটি মডেলে এটি রূপায়নের দায়িত্বভার জাতীয় মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষের। মোট ব্যয় ভার ১০.,৯৯৮.৩২ কোটি টাকা।

এই করিডরটি মূলত বারাণসীকে যানজট মুক্ত করার পরিকল্পনার অন্তর্ভুক্ত এবং সেইসঙ্গে জাতীয় সড়ক ৩১ এবং কাশী রেলওয়ে স্টেশনের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ গড়ে তুলবে। সেইসঙ্গে বারাণসী রিং রোড, বারাণসী বন্দর, কাশী রেল স্টেশন, বারাণসী সিটি রেলওয়ে স্টেশন, বারাণসী জংশন, দীনদয়াল উপাধ্যায় জংশন, রামনগর বন্দর, সম্পূর্ণানন্দ সংস্কৃতি বিশ্ববিদ্যালয়, বারাণসীর ঘাট সমূহ এবং সংলগ্ন চন্দৌলী এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে। 

জাতীয় সড়ক ৩১ এবং কাশী রেলওয়ে স্টেশনের মধ্যে যাতে ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় গাড়ি চলাচল করতে পারে, সেই দিকে তাকিয়ে এই এলিভেটেড করিডর গড়ে তোলা হবে। যাতায়াতের গড় সময় অর্ধেকে কমিয়ে আনাই এর লক্ষ্য। 

এই প্রকল্প চান্দৌলী সোশ্যাল ইকনমিক জোন সহ ৬টি প্রধান লজিস্টিক ক্ষেত্রের সঙ্গে সংযোগ ব্যবস্থা অনেক উন্নত করবে। পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের সঙ্গে সঙ্গতি রেখে এটি তৈরি করা হবে। এতে কৃষি পণ্য, শিল্প দ্রব্য, নির্মাণ সামগ্রী, খনিজ দ্রব্যের চলাচল অনেক মসৃন হবে। সেইসঙ্গে পণ্য পরিবহনে দক্ষতা উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল জুড়ে স্থিতিস্থাপক অর্থনৈতিক বিকাশের সহায়ক হবে।

এই সার্বিক প্রকল্পটি আধুনিক এবং নগর পরিবহন করিডর হিসেবে যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, মাল্টি মোডাল পরিবহন সংযোগের পাশাপাশি পর্যটন প্রসার, অর্থনৈতিক উন্নয়ন, সর্বোপরি বারাণসীর পর্যটকদের জন্য এবং এলাকাবাসীর জীবনধারণের স্বাচ্ছন্দ্য বিধানে সহায়ক হবে।

 

SC/ AB /CS


(रिलीज़ आईडी: 2284944) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Odia , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali-TR , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada