কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

দেশে সেমিকন্ডাক্টর উৎপাদন পরিমণ্ডলকে আরও জোরদার করতে সেমিকন ২.০ কর্মসূচিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

प्रविष्टि तिथि: 15 JUL 2026 3:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জুলাই, ২০২৬ 

 

দেশে সেমিকন্ডাক্টর উৎপাদন পরিমণ্ডলকে আরও জোরদার করে তোলার দীর্ঘমেয়াদী নীতির অঙ্গ হিসেবে সেমিকন ২.০ কর্মসূচিতে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। এজন্য ১ লক্ষ ২৭ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 
সেমিকন ১.০ কর্মসূচির সাফল্যের উপর ভিত্তি করে রূপায়িত হবে সেমিকন ২.০। 
প্রথম পর্বের কর্মসূচির সুবাদে দেশ চিপ ডিজাইনের ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে। বর্তমানে ১০৫টি স্টার্টআপ এই কাজে যুক্ত। সেমিকন ২.০ ভারত’কে এক্ষেত্রে প্রথম সারির দেশ করে তুলবে। 
প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং উপাদানের ক্ষেত্রেও গবেষণায় সহায়তা দেবে সরকার। তৈরি করা হবে আরও চিপ উৎপাদন কেন্দ্র। সেমিকন্ডাক্টর শিল্প ক্ষেত্রে এটিএমপি কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে ভারত’কে বর্তমানে বেছে নিচ্ছেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা। 
বর্তমানে ৩১৫টি বিশ্ববিদ্যালয় অত্যাধুনিক চিপ ডিজাইনের প্রশিক্ষণ দেওয়া হয়। এই কাজে শিল্প মহলকে আরও নিবিড়ভাবে যুক্ত করা হবে। 
সেমিকন্ডাক্টর উৎপাদন পরিমণ্ডল জোরদার হলে আর্থিক বিকাশের পাশাপাশি দেশের নিরাপত্তার দিকটিও আরও নিশ্চিত হবে। 
এখনও পর্যন্ত ১২টি সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে। মোট বিনিয়োগের পরিমাণ ১.৬৪ লক্ষ কোটি টাকা। 

 

SC/AC/SB


(रिलीज़ आईडी: 2284901) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali-TR , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam