ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত টেক্স ২০২৬-এ খাদি ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধন কেভিআইসি চেয়ারম্যানের

प्रविष्टि तिथि: 15 JUL 2026 12:56PM by PIB Kolkata

নতুন দিল্লি ১৫ জুলাই ২০২৬

 

খাদি গ্রামীন শিল্প কমিশন (কেভিআইসি)-র চেয়ারম্যান শ্রী মনোজ গোয়েল গতকাল ভারত টেক্স ২০২৬-এর খাদি ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধন করেছেন। তিনি প্যাভিলিয়নটি ঘুরেও দেখেন এবং খাদি প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। ভারত টেক্স ২০২৬ ভারতের বৃহত্তম বৈশ্বিক বস্ত্র অনুষ্ঠান। নতুন দিল্লির ভারত মন্ডপমে তা অনুষ্ঠিত হচ্ছে। প্যাভিলিয়নটি গড়ে তুলেছে কেভিআইসি। এতে বিভিন্ন ধরণের খাদি ও গ্রামীন শিল্প পণ্য তুলে ধরা হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে খাদি প্রতিষ্ঠানগুলি নকশা ভিত্তিক উদ্ভাবন এবং অনন্য সংগ্রহ তুলে ধরেছে। বিভিন্ন রাজ্য থেকে খাদি শিল্পীরা এতে যোগ দিয়েছেন। 

 

শ্রী মনোজ গোয়েল গৃহ সজ্জায় এবং আধুনিক বস্ত্র সামগ্রী হিসেবে খাদি দ্রব্যের গুরুত্ব ব্যাখ্যা করেন। খাদি উৎপাদনে উদ্ভাবনী পদ্ধতিকে কাজে লাগানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে এবং মহাত্মা গান্ধীর পরম্পরা হিসেবে খাদি বর্তমানে প্রথাগত পরিচিতিকে ছাপিয়ে ভারতে সমৃদ্ধ ঐতিহ্যের এক শক্তিশালী স্মারক হয়ে উঠেছে। আত্মনির্ভরশীলতা, স্থিতিশীলতা এবং সহস্র গ্রামীন কারিগরের ক্ষমতায়নে খাদি বস্ত্রের গুরুত্ব ব্যাখ্যা করেছেন তিনি।

 

শ্রী মনোজ গোয়েল প্রদর্শনীস্থল ঘুরে দেখেন। সেখানে মূলা জামদানি শাড়ি এবং পশ্চিমবঙ্গের ঘোড়ানাশ সিল্ক খাদি গ্রামোদ্যোগ সমিতির প্রদর্শিত বস্ত্র সামগ্রীর প্রশংসা করেন। সমসাময়িক নকশার সঙ্গে সঙ্গতি রেখে প্রথাগত জামদানি শাড়ির বুননের অনন্যতার প্রশংসা করেছেন তিনি। 

 

আত্মনির্ভর ভারত, ভোকাল ফর লোকাল, লোকাল ফর গ্লোবাল এবং বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যপূরণে ভারতীয় খাদি এবং হস্তশিল্প সামগ্রী বর্তমানে এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। খাদি বর্তমানে কেবল তন্তুই নয়, বরং সহস্র কারিগর এবং তন্তুবায়দের জীবন ধারণে স্বাচ্ছন্দ্য বিধানে এবং ভারতের সাংস্কৃতিক গরিমা ও সুস্থায়ী উন্নয়নের দায়বদ্ধতা রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

 

২০২৫-২৬ অর্থ বছরে খাদি গ্রামোদ্যোগ ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। দেশ জুড়ে ২ কোটি ৪ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান জুগিয়েছে। আগামীদিনে খাদি গ্রামোদ্যোগ শিল্প ক্ষেত্র ২ লক্ষ ৫১ হাজার কোটি টাকার ব্যবসার লক্ষ্য অর্জন করবে। 

 

নতুন দিল্লির ভারত মন্ডপমে ভারত টেক্স ২০২৬ ১৪ থেকে ১৭ জুলাই অনুষ্ঠিত হচ্ছে। দেশ-বিদেশের অসংখ্য ক্রেতা, শিল্প নেতৃত্ব, নকশাকারি, উদ্যোগপতি এতে অংশ নিয়েছেন।

 

 

SC/ AB /CS


(रिलीज़ आईडी: 2284770) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali-TR , Kannada