উপ-রাষ্ট্রপতির সচিবালয়
প্রতিরক্ষা মন্ত্রক উপরাষ্ট্রপতিকে জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী এবং সৈনিক স্কুল সম্পর্কে জানিয়েছে
प्रविष्टि तिथि:
13 JUL 2026 3:32PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৩ জুলাই ২০২৬
উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণণকে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী (এনসিসি) এবং সৈনিক স্কুল সম্পর্কে জানিয়েছেন। উপরাষ্ট্রপতি ভবনে শ্রী শেঠের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। এনসিসি-তে ২০ লক্ষ যুবক-যুবতী প্রশিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে যুক্ত হয়েছেন। তাঁদের সম্পর্কে জানানোর পাশাপাশি সৈনিক স্কুলগুলির সম্প্রসারণের বিষয়ে নানা পরিকল্পনার কথা উপরাষ্ট্রপতিকে জানানো হয়।
উপরাষ্ট্রপতি এনসিসি-র ভূমিকার প্রশংসা করে বলেন, জাতীয় সংহতিকে শক্তিশালী করার ক্ষেত্রে এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবিরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেশামুক্ত ভারত অভিযান এবং স্বচ্ছ ভারত অভিযানে এনসিসি-র সদস্যদের অবদানেরও প্রশংসা করেন তিনি। এনসিসি-র প্রাক্তনী সংগঠন গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানিয়ে শ্রী রাধাকৃষ্ণণ রাজ্য সরকারগুলিকে এই বাহিনীর মানোন্নয়নে প্রয়োজনীয় সহায়তা পরামর্শ দেন।
উপরাষ্ট্রপতিকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে সৈনিক স্কুল গড়ে তোলার সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়। প্রতিটি রাজ্যে ৩-৫টি সৈনিক স্কুল গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। শ্রী রাধাকৃষ্ণণ সৈনিক স্কুলগুলিতে আরও ছাত্রছাত্রী ভর্তি করার জন্য পরিকাঠামো গড়ে তোলার পরামর্শ দিয়েছেন।
https://x.com/VPIndia/status/2076593142556508517?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2076593142556508517%7Ctwgr%5E57a2cba1d2a4962799aeb4f8f501b92af036fac5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2284107reg%3D48lang%3D1
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2284206)
आगंतुक पटल : 5