বস্ত্রমন্ত্রক
বিশ্বের বৃহত্তম বস্ত্র প্রদর্শনীর আয়োজন ভারত টেক্স ২০২৬-এর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন
प्रविष्टि तिथि:
13 JUL 2026 2:22PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ জুলাই ২০২৬
নতুন দিল্লি ভারত মন্ডপমে ১৪-১৭ জুলাই ভারত টেক্স ২০২৬ অনুষ্ঠিত হবে। বিশ্বের বৃহত্তম এই বস্ত্র প্রদর্শনীর আয়োজন করবে ভারত টেক্স ট্রেড ফেডারেশন। এটি বস্ত্র বয়ন শিল্পের রপ্তানিতে উৎসাহদানকারী পরিষদ টেক্সটাইল এক্সপোর্ট প্রোমশন কাউন্সিল অ্যান্ড ইন্ডাস্ট্রি বডিজ-এর একটি কনসোর্টিয়াম। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক এই প্রদর্শনীর আয়োজনে সহায়তা করছে। আন্তর্জাতিক বাজারে ভারতীয় পোশাক, ফ্যাশন এবং বিনিয়োগকে উৎসাহী করে তোলাই এর মূল উদ্দেশ্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা অনুসারে ফার্ম অর্থাৎ উৎপাদন কেন্দ্র থেকে ফাইবার বা তুলো তৈরি করা এবং সেই তুলোকে ফ্যাক্টরি বা কারখানায় পাঠিয়ে কাপড় তৈরি করা, এর পর সেই কাপড়ের সাহায্যে ফ্যাশন দুনিয়ায় প্রবেশ এবং উৎপাদিত পণ্যকে বিদেশের বাজারে পাঠানো অর্থাৎ সিক্স এফ-কে কার্যকর করায় উদ্যোগের অঙ্গ হিসেবে এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী শ্রী গিরিরাজ সিং ১৪ তারিখ সকালে এটি উদ্বোধন করবেন।
ভারত টেক্স ট্রেড ফেডারেশনের চেয়ারম্যান শ্রী নরেন গোয়েঙ্কা বলেন, এই প্রদর্শনীতে ২০টির বেশি দেশের হাজার হাজার প্রদর্শনকারী, ৭০০০ ক্রেতা এবং বহু দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ফেডারেশনের কো-চেয়ারম্যান শ্রী ভদ্রেশ দোধিয়া জানান, ভারত টেক্স-এ ৪০০০-এর বেশি ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বৈঠক হবে। এখানে ৩০টিরও বেশি সমঝোতাপত্র সাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়া এক্সপোজিশন মার্ট লিমিটেডের চেয়ারম্যান ডঃ রাকেশ কুমার জানান, এই প্রদর্শনীতে ১০০রও বেশি আলোচনা সভার আয়োজন করা হয়েছে যেখানে ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি এবং শিল্পকলা নিয়ে আলোচনা হবে।
প্রদর্শনীতে ৮টি রাজ্য স্পনসরের ভূমিকা পালন করবে। এগুলি হল, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক এবং তামিলনাড়ু। এছাড়াও পশ্চিমবঙ্গ, আসাম সহ ৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রদর্শনীতে যোগ দেবে। রাজ্য এবং কেন্দ্রের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধি করতে ৯টি রাজ্য তাদের শিল্প সংক্রান্ত পরিকাঠামো বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করবে। গুজরাট এবং উত্তরপ্রদেশ পিএম মিত্র সহ অন্যান্য পরিকাঠামো নিয়ে আলোচনা করবে।
২০,০০০-এর বেশি উৎপাদিত পণ্য সামগ্রী ১৬ লক্ষ বর্গফুট এলাকায় প্রদর্শিত হবে। এই প্রদর্শনীতে ৩৫০ জন বক্তা বস্ত্র শিল্পে আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবেন। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জর্ডন, কাম্বোডিয়া এবং ব্রুনেই-এর মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল এখানে উপস্থিত থাকবেন। বাংলাদেশ, শ্রীলঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরাও এখানে যোগ দেবেন।
ভারত টেক্স ২০২৬-এ অংশগ্রহণকারীদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ ফ্রি-ফেয়ার ডিরেক্টরির ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য https://bharat-tex.com/ এই লিঙ্কে ক্লিক করুন।
SC/CB/NS
(रिलीज़ आईडी: 2284159)
आगंतुक पटल : 6