প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কিংবদন্তি নেপথ্য গায়িকা এস. জানকী আম্মার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিত: 12 JUL 2026 9:30AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ জুলাই ২০২৬

 

বিশিষ্ট নেপথ্য গায়িকা এস. জানকী আম্মার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর প্রয়াণে সঙ্গীত ও সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি উল্লেখ করেন যে, বিভিন্ন ভাষায় গাওয়া তাঁর গান প্রজন্মের পর প্রজন্ম ধরে জনপ্রিয়তা পেয়েছে এবং তিনি অতুলনীয় মাধুর্য ও বৈচিত্র্যের সঙ্গে প্রতিটি আবেগকে সুরের মাধ্যমে প্রকাশ করেছেন।

শ্রী মোদী বলেন, তাঁর সুরের মূর্ছনা আগামী দিনগুলোতেও শ্রোতাদের মুগ্ধ করে রাখবে।

প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:

“বিশিষ্ট নেপথ্য গায়িকা এস. জানকী আম্মার প্রয়াণ সঙ্গীত ও সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। বিভিন্ন ভাষায় গাওয়া তাঁর গান প্রজন্মের পর প্রজন্ম ধরে জনপ্রিয়তা পেয়েছে। তিনি অতুলনীয় মাধুর্য ও বৈচিত্র্যের সঙ্গে প্রতিটি আবেগকে সুরের মাধ্যমে প্রকাশ করেছেন। তাঁর সুরের মূর্ছনা আগামী দিনগুলোতেও শ্রোতাদের মুগ্ধ করে রাখবে। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার, অগণিত অনুরাগী এবং সমগ্র সঙ্গীত জগতের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। ওম শান্তি।”

https://x.com/narendramodi/status/2076116964607697305?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2076116964607697305%7Ctwgr%5Ecf82aea2a177ac302cddf7aa32eb1f2ad9ed588a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2283800reg%3D48lang%3D2

 

SC/SB/AS


(রিলিজ আইডি: 2283828) ভিজিটরের কাউন্টার : 31