প্রধানমন্ত্রীর দপ্তর
ফলাফলের তালিকা : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফর
प्रविष्टि तिथि:
09 JUL 2026 12:35PM by PIB Agartala
নয়াদিল্লি, ৯ জুলাই, ২০২৬
১) বর্তমান নিরাপত্তা সংক্রান্ত যৌথ ঘোষণা (২০০৯)-র পুনর্নবীকরণ। এরমধ্যে আছে বাহিনীর আন্তঃকার্য সঞ্চালন, সক্ষমতা বর্ধন, সমুদ্র পথ, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি, সন্ত্রাসবাদ প্রতিরোধ, এইচএডিআর এবং ইউএনসিএলওএস, আশিয়ান, পিআইএফ, আইওআরএ-তে একীভূত পদক্ষেপ সহযোগিতার বিষয় হিসেবে।
২) তথ্য আদান-প্রদান এবং সক্ষমতার বর্ধনের প্রসার ও কার্যক্ষেত্রে সংহতির মাধ্যমে সমুদ্র নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি।
৩) ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে জ্বালানি, নিরাপত্তা ক্ষেত্রে দুই দেশের দায়বদ্ধতার পুনঃআশ্বাস।
৪) ২০১৪-য় ভারত-অস্ট্রেলিয়া অসামরিক পরমাণু চুক্তি কার্যকর এবং অস্ট্রেলিয়ার থেকে ভারতে ইউরেনিয়াম সরবরাহ।
৫) ২০২০-এর সাইবার অ্যান্ড সাইবার এনাবেলড ক্রিটিকাল টেকনোলজি কোঅপারেশনের ওপরে প্রস্তুত অস্ট্রেলিয়া-ইন্ডিয়া পার্টনারশিপ ফর সাইবার, ক্রিটিকাল টেকনোলজিস, সাপ্লাই চেনস (পিএসিটিএস)।
৬) সমুদ্রে আইন রুজু, ক্ষেত্র সচেতনতা এবং আইসিজি ও এমবিসি-র মধ্যে সমুদ্র সীমান্ত সুরক্ষা নিয়ে সহযোগিতা।
৭) ২০২৮-২০২৯-এ অস্ট্রেলিয়ার ডিফেন্স কলেজে একজন ভারতীয় সামরিক নির্দেশক বহালের ঘোষণা।
৮) ভুবনেশ্বরে ন্যাশনাল স্কিম ট্রেনিং ইনস্টিটিউট (এনএসটিআই)-তে খনির যন্ত্রপাতি, প্রযুক্তি এবং পরিষেবা নিয়ে একটি উৎকর্ষ কেন্দ্র গঠন।
৯) বেঙ্গালুরুতে ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির ক্যাম্পাস স্থাপন।
১০) কারিগরী ও বৃত্তি শিক্ষা ও প্রশিক্ষণে গুণমান নিশ্চয়তার গুরুত্ব অনুধাবন।
১১) তামিলনাড়ুর একাদশ ও দ্বাদশ শতাব্দীর শিবের বাহন, পবিত্র ষাঁড় নন্দীর গ্রানাইটের মূর্তি, একাদশ শতাব্দীর ব্রোঞ্জের পবিত্র কালীর সঙ্গে ত্রিশূল, দ্বাদশ শতাব্দীর ব্যাসল্টের তৈরি ছমাথার স্কন্দ – এই তিনটি ভারতীয় প্রাচীন মূর্তি প্রতর্পন।
১২) গান্ধীনগরের পণ্ডিত দীনদয়াল এনার্জি ইউনিভার্সিটিতে রুফটপ সোলার
ট্রেনিং একাডেমি স্থাপন ও কাজ শুরু।
১৩) আগামীদিনের প্রযুক্তি এবং উদ্ভাবনে ত্রিদেশীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য, অস্ট্রেলিয়া-কানাডা-ইন্ডিয়া টেকনোলজি অ্যান্ড ইনোভেশন অংশীদারিত্বে।
১৪) ২০১৫-এর সায়েনটিফিক অ্যান্ড টেকনিকাল কোঅপারেশন সমঝোতার ভিত্তিতে জিও সায়েন্স অস্ট্রেলিয়া (জিএ) এবং ভারতের ভূতাত্ত্বিক সর্বেক্ষণের মধ্যে সমঝোতা।
১৫) কাউন্সিল অফ সায়েনটিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) এবং আইপি অস্ট্রেলিয়ার মধ্যে ট্রাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস চুক্তি।
১৬) সিএসআইআর এবং মেলবোর্ন বিশ্ব বিদ্যালয়ের মধ্যে সমঝোতা।
১৭) কলকাতার এসআরএফটিআই-এর সঙ্গে অস্ট্রেলিয়ার সাউথ ব্রিসবেনের গ্রিফিথ ফিল্ম স্কুলের সমঝোতা।
১৮) গুরুগ্রামে ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস স্থাপনে অনুমতি।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2282941)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Urdu
,
English
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam