প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অস্ট্রেলিয়া-ভারত সিইও ফোরাম এবং ইকোনমিক রোড ম্যাপ বিজনেস ইভেন্টে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 09 JUL 2026 7:31AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৯ জুলাই  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ আজ মেলবোর্নে অস্ট্রেলিয়া-ভারত সিইও ফোরাম এবং ইকোনমিক রোড ম্যাপ বিজনেস ইভেন্টে ভাষণ দিলেন। উপস্থিত ছিলেন দু-দেশের বাণিজ্য জগতের কুশীলব এবং শিক্ষাবিদরা। 

সিইও ফোরামের সভায় প্রধানমন্ত্রী মোদী ভারতের আর্থিক বিকাশ, নীতিগত সংস্কার, ডিজিটাল রূপান্তর এবং প্রাণবন্ত উদ্ভাবনা পরিমণ্ডলের উল্লেখ করে বলেন, এদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীদের সামনে বিপুল সম্ভাবনার পরিসর তৈরি হয়েছে। উৎপাদন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ক্রিটিক্যাল মিনারেল্স, পরিকাঠামো, নগরোন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক প্রযুক্তির মতো ক্ষেত্রে অস্ট্রেলিয়া ও ভারতের পারস্পরির সহযোগিতা উভয় পক্ষের কাছেই সুবিধাজনক।  

এরপর ইকোনমিক রোড ম্যাপ বিজনেস ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্ষেত্রে অভিন্ন দৃষ্টিভঙ্গী দু-দেশের বাণিজ্যিক অংশীদারিত্বকে আরও উন্নত করে তুলবে। ২০২২ সালের ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট বাণিজ্য অংশীদারিত্ব মজবুত করায় বিশেষ ভূমিকা নিয়েছে বলে তাঁর মন্তব্য। প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি (কম্প্রিহেনসিভ ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট- সিইসিএ) দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন তিনি। প্রাদেশিক স্তরেও ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রাণবন্ত অর্থনৈতিক আদানপ্রদানের পরিমণ্ডল গড়ে তোলা দরকার বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন। 


SC/AC/NS


(रिलीज़ आईडी: 2282750) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali-TR , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam