লোকসভা সচিবালয়
ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন লোকসভার অধ্যক্ষের
प्रविष्टि तिथि:
06 JUL 2026 5:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ জুলাই, ২০২৬
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা আজ ‘সংবিধান সদন’-এর সেন্ট্রাল হলে আয়োজিত এক অনুষ্ঠানে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান; সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু, আইন ও বিচার মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল, তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগান, রাজ্যসভার ভাইস চেয়ারম্যান শ্রী হরিবংশ, অন্যান্য সাংসদ ও প্রাক্তন সাংসদ, লোকসভার মহাসচিব শ্রী উৎপল কুমার সিং, রাজ্যসভার মহাসচিব শ্রী পি. সি. মোদীসহ বহু বিশিষ্ট ব্যক্তি ডঃ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
বিশিষ্ট সাংসদ, প্রখ্যাত শিক্ষাবিদ, রাষ্ট্রনায়ক এবং জাতীয় ঐক্য ও সংহতির বলিষ্ঠ প্রবক্তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১৯০১ সালের ৬ জুলাই জন্মগ্রহণ করেছিলেন। ডঃ মুখোপাধ্যায় জনজীবন, শিক্ষা ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীকালে ভারতের রাজনৈতিক ও সংসদীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ডঃ মুখোপাধ্যায় প্রথম লোকসভার সদস্য ছিলেন। তাঁর বাগ্মিতা, মেধা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি নিষ্ঠার জন্য তিনি সর্বজনবিদিত ও সমাদৃত ছিলেন। সংসদীয় বিতর্ক ও জাতীয় বিভিন্ন বিষয়ে তাঁর অবদান তাঁকে সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ সাংসদের স্বীকৃতি দিয়েছিল। জাতীয় ঐক্য ও জনসেবার প্রতি তাঁর অবিচল নিষ্ঠার জন্য তিনি আজও স্মরণীয় হয়ে আছেন।
‘সংবিধান সদন’-এর সেন্ট্রাল হলে স্থাপিত ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিটি এঁকেছিলেন শ্রী এন. এস. সুব্বাকৃষ্ণ। ১৯৯১ সালের ৩১ মে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি শ্রী আর. ভেঙ্কটরমণ এর আবরণ উন্মোচন করেছিলেন।
SC/SD/SB
(रिलीज़ आईडी: 2281944)
आगंतुक पटल : 21