উপ-রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অধীনে এসআইআর গণনার ফর্ম জমা দিলেন উপরাষ্ট্রপতি; এই কর্মসূচিতে যোগদানের জন্য যোগ্য ভোটারদের প্রতি আহ্বান জানান

ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করতে একটি নির্ভুল ও সংশোধিত ভোটার তালিকা অপরিহার্য : উপরাষ্ট্রপতি

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে জনগণের সহযোগিতার আহ্বান উপরাষ্ট্রপতির

प्रविष्टि तिथि: 04 JUL 2026 12:50PM by PIB Agartala

নতুন দিল্লি, ৪ জুলাই ২০২৬

 

 

উপরাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণন আজ ভোটার তালিকার চলতি বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর অধীনে তাঁর যথাযথভাবে পূরণ করা গণনার ফর্ম জমা দিয়েছেন।

https://x.com/VPIndia/status/2073287046974832770?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2073287046974832770%7Ctwgr%5Ef4b020271df80a372dfa4b2ac3169ed068f7b73a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2281000reg%3D48lang%3D1

দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী অশোক কুমার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে উপ-রাষ্ট্রপতি ভবনে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অধীনে গণনা প্রক্রিয়ায় সহায়তা করেন।

 

এই উপলক্ষে উপরাষ্ট্রপতি সকল যোগ্য ভোটারকে এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন যে, ভারতের প্রাণবন্ত গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য একটি নির্ভুল ও সংশোধিত ভোটার তালিকা বজায় রাখা অপরিহার্য। বিশেষ নিবিড় সংশোধনের সাফল্য নিশ্চিত করতে তিনি নাগরিকদের নির্বাচন কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানান।

 

https://x.com/VPIndia/status/2073292329574899940?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2073292329574899940%7Ctwgr%5Ef4b020271df80a372dfa4b2ac3169ed068f7b73a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2281000reg%3D48lang%3D1

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2281500) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam