|
ক্রমিক নং
|
ফলাফল
|
বিবরণ
|
|
১.
|
অর্থনৈতিক নিরাপত্তা বিষয়ক ভারত-জাপান যৌথ ঘোষণা
|
সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ-বান্ধব শক্তি এবং ওষুধ শিল্পের মত প্রধান ক্ষেত্রগুলিতে যৌথ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প-ভিত্তিক সহযোগিতাকে উৎসাহিত করা। ‘ইন্ডিয়া-জাপান ফ্যাক্ট শিট ২.০’তে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান সরকারি-পর্যায়ের এবং ব্যবসায়িক-পর্যায়ের লেনদেনকে তুলে ধরা।
|
|
২.
|
কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ভারত-জাপান যৌথ বিবৃতি
|
এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ক্ষেত্রে ভারত-জাপান সম্পর্ককে একটি কৌশলগত গবেষণা ও উন্নয়ন অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করে। ‘ভারত-জাপান এআই উদ্যোগ’-এর ভিত্তির ওপর দাঁড়িয়ে এই যৌথ বিবৃতিটি একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করা হয়েছে, যার লক্ষ্য হল, নিরাপদ, সুরক্ষিত, নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং মানব-কেন্দ্রিক এআই-এর অভিন্ন দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়নের লক্ষ্যে এআই প্রযুক্তি-কাঠামো জুড়ে বৃহত্তর সহযোগিতা গড়ে তোলা।
|
|
৩.
|
জ্বালানি সক্ষমতা ও সুস্থিতিশীলতা বিষয়ক যৌথ বিবৃতি
|
অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের কৌশলগত মজুত এবং সংরক্ষণ ব্যবস্থার ক্ষেত্রে সহযোগিতাকে জোরদার করা। সামুদ্রিক জ্বালানি পরিবহন সংক্রান্ত সামগ্রিক মূল্য-শৃঙ্খল বা ভ্যালু চেইন জুড়ে যৌথ বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতাকে উৎসাহিত করা।
|
|
৪.
|
ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন
|
ভারত ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী তথা ২০২৭ সালকে ‘ভারত-জাপান যৌথ দিগন্তের বছর’ হিসেবে উদযাপনের লক্ষ্যে ধারাবাহিক কিছু স্মারক অনুষ্ঠানের রূপরেখাকে তুলে ধরা।
|
|
৫.
|
ভারত-জাপান কো-অপারেটিভ বায়োগ্যাস ফর গ্রোথ (সিবিজি) উদ্যোগের জন্য সহযোগিতা সংক্রান্ত সমঝোতা
|
দুগ্ধ সমবায়গুলির বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ভারত জুড়ে ১,০০০টি বায়োগ্যাস ও জৈব সার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে সহযোগিতাকে উৎসাহিত করা।
|
|
৬.
|
ব্যাটারি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সমঝোতা চুক্তি
|
একটি নির্ভরযোগ্য, সুস্থিতিশীল ও সুস্থায়ী ব্যাটারি সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার লক্ষ্যে ব্যাটারি-সংক্রান্ত প্রকল্পে সহযোগিতার প্রসার এবং ব্যবসায়িক সুযোগ-সুবিধার বিস্তার ঘটাবে।
|
|
৭.
|
ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সমঝোতা চুক্তি
|
দ্বিপাক্ষিক বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ স্থাপন, কারিগরি সহযোগিতা এবং শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে যৌথ উদ্যোগকে উৎসাহিত করার মাধ্যমে ওষুধ শিল্পের সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলা, যার মধ্যে রয়েছে ‘অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস’ এবং ‘কি স্টার্টিং মেটেরিয়ালস’।
|
|
৮.
|
ভূতাত্ত্বিক এবং খনিজ অনুসন্ধানের ক্ষেত্রে সহযোগিতা সমঝোতা
|
কারিগরি দক্ষতা বিনিময়ের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধান বিষয়ক সহযোগিতা জোরদার করবে।
|
|
৯.
|
ইন্ডিয়া এআই মিশন এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রকের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা
|
ব্যবসায়িক পর্যায়ে বোঝাপড়ার মাধ্যমে ইন্ডিয়াএআই মিশন এবং জাপানের GENIAC উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া, এআই নীতি ও প্রতিবন্ধকতা বিষয়ক ওয়েবিনার এবং কম্পিউটিং রিসোর্স ব্যবহারের সুযোগের মাধ্যমে যৌথ প্রকল্পে সহায়তা প্রদান।
|
|
১০.
|
নেক্সট জেনারেশন মবিলিটি পার্টনারশিপ বিষয়ক সহযোগিতা সমঝোতা
|
এটি ‘নেক্সট জেনারেশন মবিলিটি পার্টনারশিপ’ (এনজিএমপি) বাস্তবায়নের একটি কাঠামো গড়ে তুলবে, যা ২০২৫ সালের অগাস্ট মাসে অনুষ্ঠিত ১৫তম বার্ষিক শীর্ষ সম্মেলনে ঘোষণা করা হয়েছিল। এনজিএমপি রেল, মোটরগাড়ি ও সড়ক পব়িকাঠামো, বিমান চলাচল, জাহাজ নির্মাণ ও বন্দর, লজিস্টিকস এবং নগর উন্নয়নের মত ক্ষেত্রে বেসরকারি নেতৃত্বাধীন সহযোগিতা ও বিনিয়োগকে ত্বরান্বিত করবে; এর ফলে ভারত তৃতীয় কোনও দেশে রপ্তানির লক্ষ্যে ‘মেক ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড’ (বিশ্বের জন্য ভারতে উৎপাদন)-এর একটি কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।
|
|
১১.
|
ভারতের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার প্ল্যাটফর্ম (C-CAMP) এবং জাপানের RIKEN মধ্যে সমঝোতা চুক্তি
|
স্বাস্থ্য পরিষেবা, কৃষি ও পরিবেশ ক্ষেত্রকে যুক্ত করে ডিপ-টেক ও জীবন বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষাগত ও অনুবাদ সংক্রান্ত গবেষণা এবং স্টার্ট-আপ-কেন্দ্রিক উদ্ভাবনের জন্য একটি কাঠামো গড়ে তোলা।
|
|
১২.
|
ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস-টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এবং জাপানের রিকেন (RIKEN)-এর মধ্যে সমঝোতা চুক্তি
|
দুটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে মৌলিক জীববিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞান বিষয়ক গবেষণায় সহযোগিতার একটি কাঠামো তৈরি করা।
|
|
১৩.
|
আইআইটি বম্বে, ভারতজেন টেকনোলজি ফাউন্ডেশন এবং জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্সের মধ্যে সমঝোতা চুক্তি
|
যৌথ গবেষণা ও মতবিনিময়ের মাধ্যমে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যেখানে উন্নত বৈজ্ঞানিক যুক্তি-বিশ্লেষণ ক্ষমতার অধিকারী এলএলএম তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
|
|
১৪.
|
এলএলএম উন্নয়ন নিয়ে সর্বম এআই (SarvamAI) এবং প্রেফার্ড নেটওয়ার্কের মধ্যে সমঝোতা চুক্তি
|
ফাউন্ডেশন মডেল সহ এআই প্রযুক্তির সহযোগিতার একটি কাঠামো তৈরি করা।
|
|
১৫.
|
ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এবং জাপান নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার-এর মধ্যে সমঝোতা চুক্তি
|
এটি ন্যাশনাল ইন্টারনেট রেজিস্ট্রি কার্যক্রম, IPv6 গ্রহণ, ইন্টারনেট সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থী ও পেশাজীবীদের পারস্পরিক আদান-প্রদান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক মঞ্চে ফোরামে ইন্টারনেট প্রশাসনিক ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে মতবিনিময়ের ক্ষেত্রে সহযোগিতার প্রসার ঘটাবে।
|
|
১৬.
|
ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেন্টার অথরিটি এবং জাপানের ফাইন্যান্সিয়াল সার্ভিস এজেন্সির মধ্যে চিঠি বিনিময়
|
এটি আর্থিক পরিষেবার বিকাশ, নিয়ন্ত্রণ ও তদারকি এবং বিশেষ করে ফিনটেক ও রেগটেক (RegTech)-এর ক্ষেত্রে আর্থিক বাজারের প্রবণতা ও সর্বোত্তম কার্যপদ্ধতি বিষয়ক তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সহযোগিতার একটি কাঠামো গড়ে তুলবে।
|