কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক
এনআরএএ-তহবিল পুষ্ট জংলি ধান সংরক্ষণ প্রকল্পে অসম এক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে
সোনিতপুরের বরজুলি এলাকাকে ‘জীব বৈচিত্র্য বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট’ হিসেবে ঘোষণা করা হয়েছে
प्रविष्टि तिथि:
02 JUL 2026 11:19AM by PIB Agartala
নয়াদিল্লী, ২ জুলাই ২০২৬: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীন 'ন্যাশনাল রেইনফেড এরিয়া অথরিটি' (এনআরএএ) ভারতের জংলি ধানের যথাযথ সংরক্ষণ এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এটি সম্ভব হয়েছে তাদের তহবিল পুষ্ট পরিচালিত "অসমের সোনিতপুর জেলায় জংলি ধান "(ওরিজা রুফিপোগোন)-এর ইন-সিটু (প্রাকৃতিক আবাসস্থলে) সংরক্ষণ ও ব্যবস্থাপনা" শীর্ষক প্রকল্পের মাধ্যমে। ২০২২ সাল থেকে 'আইসিএআর-ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস' (আইসিএআর-এনবিপিজিআর) নয়াদিল্লি এবং 'অসম স্টেট বায়োডাইভার্সিটি বোর্ডের সহযোগিতায়'-এর যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়ে আসছে। (আইসিএআর-এনবিপিজিআর)-এর বিজ্ঞানীদের একটি দল এনআরএএ-র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডক্টর চন্দ্র শেখর কুমার (আইএএস)-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং জংলি ধানের জার্মপ্লাজম অনুসন্ধান, সংরক্ষণ ও বৈশিষ্ট্য বিশ্লেষণের ক্ষেত্রে প্রকল্পের অর্জিত সাফল্য সম্পর্কে তাঁকে অবহিত করেন। দলটি জানায় যে, প্রকল্পের আওতায় চিহ্নিত আসামের শোণিতপুর জেলার 'বরজুলি' এলাকাটিকে 'ন্যাশনাল বায়োডাইভারসিটি অথরিটি' (জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ) কর্তৃক 'জীববৈচিত্র্য বায়োডাইভারসিটি সাইট' হিসেবে ঘোষণা করা হয়েছে। এই স্বীকৃতি ভারতের জংলি ধানের সমৃদ্ধ বৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা জোরদার করার পথে একটি বড় পদক্ষেপ।
গবেষক দলের প্রচেষ্টার প্রশংসা করে ডক্টর চন্দ্র শেখর কুমার বলেন যে, সবরকম আবহাওয়া উপযোগী, উচ্চ ফলনশীল এবং পুষ্টিগুণে সমৃদ্ধ ধানের জাত উদ্ভাবনের ক্ষেত্রে জংলি ধানের প্রজাতিগুলো জিনের এক অমূল্য উৎস। তিনি ভারতীয় কৃষির সহনশীলতা, স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে অন্যান্য ফসলের জংলি প্রজাতিগুলোর ক্ষেত্রেও অনুরূপ সংরক্ষণ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন, এনআরএএ-এর কৃষি ও উদ্যান চাষ বিভাগের অধিকর্তা ডক্টর পঙ্কজ কুমার শাহ এবং এনআরএএ-এর ওয়াটার শেড ম্যানেজমেন্টের প্রযুক্তিবিদ ডক্টর অনিল কুমার মিশ্র।
*****
PS/SG
(रिलीज़ आईडी: 2280391)
आगंतुक पटल : 6