মন্ত্রীসভার অর্থনীতি বিষয়ক সংক্রান্ত কমিটি (সিসিইএ)
১৪৮এই জাতীয় সড়কের জন্য ৬৯৬৯.৬৭ কোটি টাকা ব্যয়ে ৮.১ কিলোমিটার দীর্ঘ সড়কের একটি ছয় লেনের সুড়ঙ্গ নির্মাণের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
प्रविष्टि तिथि:
01 JUL 2026 3:06PM by PIB Agartala
নয়াদিল্লি, ১ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি ১৪৮এই জাতীয় সড়কের জন্য সুড়ঙ্গ নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ছয় লেনের এই সুড়ঙ্গটি ২৪৮বিবি জাতীয় সড়ক বা দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে দিল্লির বসন্ত কুঞ্জে নেলসন ম্যান্ডেলা মার্গের মধ্যে যোগাযোগ গড়ে তুলবে। পুরো প্রকল্পটির দৈর্ঘ্য ৮.১ কিলোমিটার। জাতীয় সড়কের বিশেষ একটি প্রকল্পের আওতায় হাইব্রিড অ্যানিউটি মোডে ৬৯৬৯ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে পুরো প্রকল্পটি বাস্তবায়িত করা হবে।
এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জের সঙ্গে পশ্চিম ও দক্ষিণ দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ের মধ্যে যোগাযোগ গড়ে উঠবে। ফলে, গাড়ি চলাচলে গতি আসবে। গুরুগ্রাম, দ্বারকা, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং পশ্চিম দিল্লির সঙ্গে দক্ষিণ দিল্লির যাতায়াতে সুবিধা হবে। দক্ষিণের পাহাড়ের ভৌগোলিক চরিত্র বজায় রেখে একটি ট্যুইন টিউব সুড়ঙ্গ তৈরি করা হবে। এই সুড়ঙ্গটির দৈর্ঘ্য হবে ১.৯৮ কিলোমিটার। জাতীয় সড়ক কর্তৃপক্ষ মহিপালপুর ও এইমস-এর মধ্যে একটি উড়ালপুলের প্রস্তাব করেছে। এর ফলে, প্রস্তাবিত সুড়ঙ্গটির সঙ্গে বড়াপুল্লাহ উড়ালপুলের যোগাযোগ গড়ে উঠবে। ফলস্বরূপ, পশ্চিম ও দক্ষিণ দিল্লির সঙ্গে নয়ডা, গাজিয়াবাদ ও পূর্ব দিল্লির মধ্যে সরাসরি সংযোগ তৈরি হবে।
প্রস্তাবিত এই সুড়ঙ্গটি দক্ষিণ দিল্লির রংপুরী শৈলরাজির নিচ দিয়ে যাবে। শিবমূর্তি ইন্টারচেঞ্জ ও নেলসন ম্যান্ডেলা মার্গ এবং মহিপালপুর ছাতারপুর রোডের সংযোগস্থল থেকে সুড়ঙ্গটি শুরু হবে। এটি নির্মাণে টিবিএম ব্যবহার করা হবে।
নেলসন ম্যান্ডেলা মার্গ বরাবর যানজট কমাতে ১.৮ কিলোমিটার দীর্ঘ একটি উড়ালপুল এই চারমাথায় তৈরির প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও, ছাতারপুর থেকে মহিপালপুরের মধ্যে যে উড়ালপুলটি রয়েছে, তার পাশে আরেকটি উড়ালপুল তৈরিরও প্রস্তাব করা হয়েছে।
মূল সড়কের দৈর্ঘ্য হবে ৬.৩ কিলোমিটার। প্রস্তাবিত উড়ালপুলগুলিকে যুক্ত করলে প্রকল্পের মোট দৈর্ঘ্য ৮.১ কিলোমিটার। এর মধ্যে ৩.১৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ, সুড়ঙ্গে যাওয়ার জন্য ০.৯৮ কিলোমিটার দীর্ঘ একটি র্যাম্প, ২.৫৫৬ কিলোমিটার উড়ালপুল থাকবে।
এই প্রকল্প নির্মাণে দৈনিক ২৬৪ জন প্রত্যক্ষভাবে কাজ পাবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও, পরোক্ষভাবে প্রতিদিন ৫৫ জনের কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো প্রকল্পে প্রত্যক্ষভাবে ৭ লক্ষ ৫৪ হাজার কর্মদিবস এবং পরোক্ষভাবে ৯ লক্ষ ৮ হাজার কর্মদিবস তৈরি হবে। সংশ্লিষ্ট অঞ্চলে হাইস্পিড করিডর তৈরি হওয়ার ফলে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2279945)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam