শিল্পওবাণিজ্যমন্ত্রক
উত্তর আমেরিকার সামার ফ্যান্সি ফুড শো-তে এবার ভারতের সক্রিয়তা সবচেয়ে বেশি, খোলা হল ভারত প্যাভিলিয়ন
प्रविष्टि तिथि:
29 JUN 2026 8:26PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ জুন ২০২৬
উত্তর আমেরিকার সামার ফ্যান্সি ফুড শো ২০২৬-এ খোলা হল ভারত প্যাভিলিয়ন। জেকব কে জাভটিজ কনভেনশন সেন্টারে ২৮ জুন প্যাভিলিয়নটির উদ্বোধন করেন নিউইয়র্কে ভারতের বাণিজ্য দূত বিনয় শ্রীকান্ত প্রধান এবং আন্তর্জাতিক পরিসরে সুপরিচিত রন্ধনশিল্পী, লেখক বিকাশ খান্না। এই সমারোহে এবার ভারতের সক্রিয়তা সবচেয়ে বেশি।
ভারতের প্যাভিলিয়নে বাণিজ্য দপ্তরের আওতাধীন কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি প্রসার কর্তৃপক্ষ (এগ্রিক্যালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্স এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি – এপিইডিএ) এবং ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। সারা বিশ্বেই ভারতীয় খাদ্য পণ্যের চাহিদা বাড়ছে। এই প্যাভিলিয়নে এদেশের বিভিন্ন ফুড ব্র্যান্ড এবং রপ্তানিকারকদের সমাবেশ চোখে পড়ার মতো।
এখানে যেসব ভারতীয় খাদ্য পণ্য তুলে ধরা হচ্ছে, তার মধ্যে রয়েছে – বাসমতী চাল, বিভিন্ন ধরনের মশলা, পানীয়, জৈব পণ্য, হিমায়িত খাদ্য পণ্য এবং মূল্য সংযুক্ত কৃষিপণ্য। ৬ ধরনের আম এবং আম দিয়ে তৈরি নানা পদও মিলছে সেখানে।
ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশনের ম্যানেজিং ডিরেক্টর ডঃ নীরজ খারোয়াল ভারতের খাদ্যের প্রতি সারা বিশ্বের আগ্রহ বেড়ে যাওয়াকে অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন। উদ্বোধনী সমারোহে তাঁর ভাষণে রন্ধনশিল্পী বিকাশ খান্না বলেন, এই প্যাভিলিয়নে যেসব খাদ্য পণ্য তুলে ধরা হয়েছে তার মধ্যে ভারতীয় রন্ধন শিল্পের নানান ধারা ফুটে উঠেছে সুন্দরভাবে। আন্তর্জাতিক ক্রেতাদের এই প্যাভিলিয়নে সাদর আমন্ত্রণ জানিয়েছেন কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি বিকাশ কর্তৃপক্ষের চেয়ারম্যান অভিষেক দেব।
SC/AC/AS
(रिलीज़ आईडी: 2279280)
आगंतुक पटल : 2