প্রধানমন্ত্রীর দপ্তর
সেশেলসের স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
29 JUN 2026 8:00AM by PIB Agartala
নতুন দিল্লি, ২৯ জুন, ২০২৬
সেশেলসের রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সম্মাননীয় অতিথি হিসেবে সেশেলসের স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিলেন। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সেশেলসে স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিলেন।
এই স্বাধীনতা দিবস উদযাপনের সঙ্গে ভারত ও সেশেলসের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এক হয়ে গেছে। এই বিশেষ ক্ষণটিকে স্মরণে রাখতে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি দল সেশেলসের স্বাধীনতার স্বর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত জাতীয় কুচকাওয়াজে অংশ নিল। ভারতীয় দলটিতে ছিল অসম রাইফেলস, ভারতীয় নৌসেনা এবং ভারতীয় নৌবাহিনীর একটি ব্যান্ডের সদস্যরা। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সংক্রান্ত অংশীদারিত্বের প্রতিফলনরূপে। উদযাপনের অংশ হিসেবে এবং চিরাচরিত ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে, ভারতীয় নৌবাহিনীর জাহাজ তারকাশ ও ইক্ষক ভিক্টোরিয়া বন্দরে নোঙর করেছে।
এই উদযাপনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দুই দেশের মধ্যে গভীর অংশীদারিত্ব এবং দীর্ঘদিনের বন্ধুত্বের পরিচায়ক।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2279035)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam