রাজ্যসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

মল্লিকার্জুন খাড়গে-কে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান শ্রী সি.পি রাধাকৃষ্ণণ

प्रविष्टि तिथि: 29 JUN 2026 1:43PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৯ জুন  ২০২৬

 

রাজ্যসভার চেয়ারম্যান শ্রী সি.পি রাধাকৃষ্ণণ আজ সংসদ ভবনে পুনর্নিবাচিত সদস্য শ্রী মল্লিকার্জুন খাড়গে-কে শপথ বাক্য পাঠ করিয়েছেন। শ্রী খাড়গে কর্ণাটক থেকে নির্বাচিত হয়েছেন। তিনি হিন্দিতে শপথ গ্রহণ করেন। 

এই অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ, সদনের নেতা এবং স্বাস্থ্য,  পরিবার কল্যাণ, সার ও রসায়ন মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, সংসদ বিষয়ক ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শ্রী কিরেন রিজিজু, আইন ও বিচার প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল, তথ্য সম্প্রচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী এল মুরুগান, রাজ্যসভার সাংসদ শ্রীমতী সোনিয়া গান্ধী, শ্রী জয়রাম রমেশ, শ্রী মুকুল ওয়াসনিক, ডঃ সৈয়দ নাসির হুসেন এবং লোকসভার সাংসদ শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী ও শ্রী কে সি বেনুগোপাল, রাজ্যসভার মহাসচিব শ্রী পি সি মোদী সহ সচিবালয়ের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

 


SC/CB/NS


(रिलीज़ आईडी: 2278923) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Tamil , Kannada