প্রধানমন্ত্রীরদপ্তর
ফলাফলের তালিকা : সেশেলসে প্রধানমন্ত্রীর সরকারি সফর
प्रविष्टि तिथि:
28 JUN 2026 8:17PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ জুন, ২০২৬
১) উন্নয়ন সহায়তা
সেশেলস সরকারকে একটি দ্রুতগামী টহলদারি জাহাজ উপহার। সেশেলসের প্রতিরক্ষা বাহিনীকে ১০টি ইউটিলিটি যান এবং ৫ সেট লেজার রেডিয়াল শ্রেণীর জলযান হস্তান্তর। সেশেলস সরকারকে ৬টি অ্যাম্বুলেন্স হস্তান্তর। সেশেলস সরকারকে ৫০০ মেট্রিক টন চাল হস্তান্তর। সেশেলস সরকারকে ৮,৫০০ মেট্রিক টন সিমেন্ট হস্তান্তর।
২) ঘোষণা
ভারত এবং সেশেলসের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে স্মারক লোগোর উদ্বোধন। পেশাদার এবং প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের ভার্চ্যুয়াল উদ্বোধন অনুষ্ঠান। সেশেলস উপকূল রক্ষীবাহিনীর জন্য পিএস জোরোয়াস্টার সম্পূর্ণকরণ। একটি ডরনিয়ার বিমানে কাঁচের ককপিট স্থাপন। সেশেলস যোগ দিলো কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার (সিডিআরআই)-এ।
৩) সমঝোতা স্বাক্ষর ও পুনর্নবীকরণ
সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিস এবং সেশেলস সাধারণতন্ত্রের বিদেশ ও অভিবাসী বিষয়ক মন্ত্রকের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতা যা হবে আদানপ্রদান, প্রশিক্ষণ কর্মসূচি এবং সক্ষমতা বর্ধনের মাধ্যমে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড এবং সেশেলসের সেন্ট্রাল ব্যাঙ্কের মধ্যে সমঝোতা যাতে সেশেলসে ইউপিআই ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো স্থাপনে সহায়তা হবে এবং অর্থপ্রদান পরিমণ্ডলে আরও বেশি করে সহযোগিতার বিস্তৃত পথগুলি চিহ্নিত করতে সুবিধা হবে। জনঔষধি কর্মসূচিতে মেসার্স এইচএলএল লাইফ কেয়ার লিমিটেড এবং সেশেলস সাধারণন্ত্রের স্বাস্থ্য মন্ত্রকের মধ্যে চুক্তির ফলে সুলভে জেনেরিক ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত সরবরাহ পাঠানো হবে ভারত থেকে সেশেলসে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এবং সেশেলস সাধারণন্ত্রের কৃষি দপ্তর, মৎস্য ও নীল অর্থনীতি মন্ত্রকের মধ্যে সমঝোতাপত্র কৃষি সংক্রান্ত গবেষণা ও ২০২৬-২০৩১-এর জন্য শিক্ষা ও কর্মপরিকল্পনা ক্ষেত্রে সহযোগিতা। ভারত এবং সেশেলসের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি। সেশেলসের পরিবহণ, বন্দর, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং ভারতের বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রকের মধ্যে সেশেলসের জাহাজে কাজের জন্য নাবিকদের প্রশিক্ষণ এবং শংসাপত্রের স্বীকৃতি বিষয়ে সমঝোতা। সেশেলস সরকার এবং এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে আমব্রেলা লাইন অফ ক্রেডিট চুক্তি যাতে বিশেষ অর্থনৈতিক প্যাকেজে প্রকল্পগুলির রূপায়ণে সহায়তা করা হবে। ২০২৬-এর ফেব্রুয়ারিতে সেশেলসের রাষ্ট্রপতি হারমিনির সফরের সময়ে এটি ঘোষণা করা হয়েছিল। ভারত এবং সেশেলস সরকারের মধ্যে শান্তির উদ্দেশ্যে বহির্মহাকাশ আবিষ্কার এবং ব্যবহারের সহযোগিতা নিয়ে সমঝোতা। ভারত সরকার এবং সেশেলস সরকারের মধ্যে সমঝোতা স্বাক্ষর নতুন সেশেলস জাতীয় হাসপাতালের জন্য প্রাথমিক প্রস্তুতির জন্য।
SC/AP/SKD
(रिलीज़ आईडी: 2278843)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam