উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

উপরাষ্ট্রপতি “ভিআইপি কালচার ইন ইন্ডিয়া : পাওয়ার, প্রিভিলেজ অ্যান্ড দ্য ডিসটেন্স ফ্রম ডেমোক্রেসি” নামে একটি বই প্রকাশ করলেন

प्रविष्टि तिथि: 24 JUN 2026 5:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ জুন, ২০২৬


উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ আজ নতুন দিল্লির উপরাষ্ট্রপতি ভবনে “ভিআইপি কালচার ইন ইন্ডিয়া : পাওয়ার, প্রিভিলেজ অ্যান্ড দ্য ডিসটেন্স ফ্রম ডেমোক্রেসি” নামে একটি বই প্রকাশ করলেন। তিনি বলেন, এই বইয়ের লেখক রাজ্যসভার প্রাক্তন সদস্য অরুণাচল প্রদেশের নাবাম রেবিয়া এবং সহ লেখক শ্রী সন্দীপ কুমার ভারতে গণতান্ত্রিক প্রশাসন ও জনজীবনের মূল মর্মটি স্পর্শ করেছেন।
উপরাষ্ট্রপতি বলেন, সংবিধান চেয়েছে এমন একটি সমাজ, যার ভিত্তি হবে ন্যায়, সাম্য, মুক্তি এবং ভ্রাতৃত্ব। তিনি বলেন, গণতন্ত্রের নির্যাস রয়েছে নাগরিকদের সঙ্গে প্রশাসনিক কর্তাদের সম্পর্কে। গণতন্ত্র তখনই সফল হয় যখন, সরকারি পদকে অধিকার হিসেবে না দেখে দায়িত্ব হিসেবে দেখা হয়।

মহান তামিল সন্ন্যাসী-কবি থিরুভাল্লুভারকে উদ্ধৃত করে উপরাষ্ট্রপতি বলেন, প্রকৃত নেতৃত্বের বৈশিষ্ট্য সহজতা, সমব্যথী এবং দায়বদ্ধতা। তিনি বলেন, যেসমস্ত নেতার কাছে সহজে পৌঁছনো যায় এবং যাঁরা মানুষের প্রতি শ্রদ্ধাশীল, তাঁরাই মানুষের আস্থা ও প্রশংসা পেয়ে থাকেন।
শ্রী সি পি রাধাকৃষ্ণণ বলেন, যেভাবে প্রধানমন্ত্রী সরকারি পদকে দেখেন, এই বইতে সেভাবেই দেখা হয়েছে অর্থাৎ সরকারি পদ কোনও অধিকার নয়, সেবার মাধ্যম। গাড়ির মাথায় লালবাতি জ্বালানোর ব্যবস্থা তুলে দেওয়ার প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এবং সম্প্রতি নিট পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় বিমানবন্দরে প্রধানমন্ত্রীর অপেক্ষা করার প্রসঙ্গ উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেন, এই কাজ নাগরিক কেন্দ্রিক প্রশাসনের প্রমাণ এবং সেই নীতিটিই তুলে ধরে যে, সরকারি কর্তৃপক্ষের কাজ নাগরিকদের সেবা করা। প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “প্রত্যেক ভারতীয়ই বিশিষ্ট, প্রত্যেক ভারতীয়ই একজন ভিআইপি”। তিনি আরও বলেন, “সেবাই হচ্ছে পরম ধর্ম”। 

বইতে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী লালবাহাদুর শাস্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সাধারণ জীবনযাত্রা এবং জনসেবার উল্লেখ থাকার প্রশংসা করেন উপরাষ্ট্রপতি। তিনি বলেন, লেখকরা তাঁদের ব্যাখ্যাকে সমৃদ্ধ করেছেন ভারতের সভ্যতা এবং উপনিষদ, রামচরিত মানস, ভগবান বুদ্ধ এবং পঞ্চতন্ত্রের শিক্ষা সহ বৌদ্ধিক পরম্পরার উল্লেখের মাধ্যমে।

সাধারণতন্ত্রের মূল্যবোধের প্রতি দায়বদ্ধতার আহ্বান জানিয়ে উপরাষ্ট্রপতি জোর দেন, আইনের চোখে সমতা, প্রত্যেক নাগরিকের মর্যাদা এবং বিনয় ও দায়িত্বের মাধ্যমে জনসেবার বিষয়ে। তিনি জানান নেতৃত্বের প্রকৃত বিচার হয় কতটা আস্থা অর্জন করা গেছে এবং কি সেবা করা হয়েছে তার ওপর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী নাবাম টুকি, মেঘালয়ের প্রাক্তন রাজ্যসভার সদস্য শ্রী ডব্লু আর খারনুখি এবং লেখকদ্বয়।

 

SC/AP/SG.


(रिलीज़ आईडी: 2277668) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Telugu , Marathi , English , Urdu , हिन्दी , Gujarati , Tamil