শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

যুক্তরাজ্য সফরে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল

प्रविष्टि तिथि: 24 JUN 2026 6:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ জুন, ২০২৬ 

 

ভারত সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ২০২৬ সালের ২৫ থেকে ২৭ জুন যুক্তরাজ্যের লন্ডন  সরকারি সফর করবেন। ১৫ জুলাই ২০২৬-এ ঐতিহাসিক 'ভারত-যুক্তরাজ্য সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি' (সিইটিএ) এবং  'ডবল কন্ট্রিবিউশন কনভেনশন' কার্যকর হবে। তার ঠিক আগেই এই সফর হতে চলেছে।


সফরকালে শ্রী গোয়েল যুক্তরাজ্যের বাণিজ্য ও ব্যবসা বিষয়ক মন্ত্রী পিটার কাইলের সঙ্গে উচ্চ-পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকটি চুক্তিগুলির বাস্তবায়ন এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


সফরের অংশ হিসেবে, ভারত ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে শ্রী গোয়েল শিল্পজগতের নেতৃবৃন্দ, বিনিয়োগকারী এবং কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে একাধিক  বৈঠকে অংশ নেবেন।


মন্ত্রী 'ইন্ডিয়া গ্লোবাল ফোরাম' - এর উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন।
ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাস্তবায়নের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যের জন্য যে নতুন সুযোগ তৈরি হচ্ছে, এই অধিবেশনে তার ওপর বিশেষ আলোকপাত করা হবে। শ্রী গোয়েল এইচএসবিসি (গ্লোবাল ট্রেড সলিউশনস) এবং রোলস-রয়েস-এর মতো শীর্ষস্তরের আন্তর্জাতিক কোম্পানিগুলির ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গেও পৃথক বৈঠক করবেন। 


মন্ত্রী 'ইউকে-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল' আয়োজিত একটি ব্যবসায়িক পূর্ণাঙ্গ অধিবেশন এবং মত বিনিময়মূলক মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এতে টাটা, টিসিএস, এইচএসবিসি, প্রুডেনশিয়াল, ডি বিয়ার্স এবং বেকার ম্যাকেঞ্জি-র মতো শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানির শীর্ষ আধিকারিক ও প্রতিনিধিরা যোগ দেবেন। তাঁরা ভারত-যুক্তরাজ্য অর্থনৈতিক অংশীদারিত্বের আওতায় বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতার সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করবেন।


 ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায় এবং জিইডিইউ - এর মতো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথেও বৈঠক অনুষ্ঠিত হবে।
এই সফরটি আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগকারীদের সঙ্গে মিলিত হওয়ার ক্ষেত্রে ভারতের দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে। এটি ভারত-যুক্তরাজ্য অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১২০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার অভিন্ন লক্ষ্য অর্জনে বিশেষ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

 

SC/MP/SB


(रिलीज़ आईडी: 2277664) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Tamil , Malayalam