সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
সড়ক নিরাপত্তা জোরদার করতে জাতীয় সড়কে জবরদখল এবং অবৈধ পার্কিং – এর বিরুদ্ধে অভিযান এনএইচএআই - এর
प्रविष्टि तिथि:
24 JUN 2026 4:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ জুন, ২০২৬
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যান চলাচল নির্বিঘ্ন রাখতে দেশের বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক বরাবর অভিযান জোরদার করল জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই উদ্যোগ।
দেশের বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক বরাবর জবরদখল ও অবৈধ পার্কিং – এর জেরে অসুবিধায় পড়ছিলেন সাধারণ যাত্রীরা। এই পরিস্থিতি বদলাতে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ বা এনএইচএআই বিভিন্ন রাজ্যের ৫৯৫টি এলাকাকে চিহ্নিত করে প্রাদেশিক সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে অভিযানে সামিল হয়েছে। জাতীয় মহাসড়ক নিয়ন্ত্রণ (জমি ও যান) আইন, ২০০২ – এর সংস্থানকে এক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে। গড়ে তোলা হচ্ছে জেলাস্তরের মহাসড়ক নিরাপত্তা কর্মীগোষ্ঠী। এছাড়াও, ক্ষেত্রীয় কার্যালয়গুলিকে অ্যাডভান্সড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম সংক্রান্ত অডিটের নির্দেশ দিয়েছে এনএইচএআই। নিশ্চিত করা হচ্ছে যাতে নজরদারি ক্যামেরা, যানবাহনের গতি পরিমাপক সরঞ্জাম এবং এমার্জেন্সি কলবক্স সঠিকভাবে কাজ করে। জাতীয় মহাসড়ক বরাবর নজরদারিও বাড়ানো হচ্ছে।
SC/AC/SB
(रिलीज़ आईडी: 2277489)
आगंतुक पटल : 8