যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক
জাতীয় ক্রীড়া পর্ষদের চেয়ারপারসন ও দুই সদস্য পদে নির্বাচনের জন্য দরখাস্ত আহ্বান করলো সরকার
प्रविष्टि तिथि:
23 JUN 2026 1:00PM by PIB Agartala
নতুন দিল্লি, ২৩ জুন, ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রক 'জাতীয় ক্রীড়া পর্ষদ'-এর চেয়ারপারসন এবং দুই সদস্য পদে নির্বাচনের জন্য আবেদন আহ্বান করেছে।
'জাতীয় ক্রীড়া শাসন আইন ২০২৫' এবং 'জাতীয় ক্রীড়া শাসন (জাতীয় ক্রীড়া পর্ষদ) বিধি ২০২৬'-এর বিধান অনুযায়ী এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
'জাতীয় ক্রীড়া পর্ষদ (অনুসন্ধান ও নির্বাচন কমিটি) বিধি ২০২৬'-এর ৩(৩) বিধি অনুযায়ী গঠিত অনুসন্ধান ও নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এই নিয়োগ করবে। জনপ্রশাসন, ক্রীড়া পরিচালনা, ক্রীড়া আইন এবং সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে জ্ঞান বা ব্যবহারিক অভিজ্ঞতাসম্পন্ন যোগ্য, সৎ ও সুপ্রতিষ্ঠিত ব্যক্তিদের মধ্য থেকে এই নিয়োগ করা হবে।
জাতীয় ক্রীড়া পর্ষদের চেয়ারপারসন ও সদস্যদের বেতন এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি 'জাতীয় ক্রীড়া শাসন (জাতীয় ক্রীড়া পর্ষদ) বিধি ২০২৬'-এর সংস্থান অনুযায়ী পরিচালিত হবে।
জাতীয় ক্রীড়া পর্ষদ জাতীয় পর্যায়ের ক্রীড়া সংস্থাগুলিকে স্বীকৃতি প্রদান এবং তাদের ক্ষেত্রে প্রশাসনিক পরিচালনা, আর্থিক ও নৈতিক মানদণ্ড মেনে চলা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে।
যোগ্য ব্যক্তিরা https://sports.yas.gov.in/application_app এই অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ জুলাই, ২০২৬।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2277111)
आगंतुक पटल : 3