প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বলিদান দিবসে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী, শেয়ার করলেন একটি সংস্কৃত সুভাষিত

प्रविष्टि तिथि: 23 JUN 2026 3:39PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ জুন, ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জাতি গঠনে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেছেন।

 

প্রধানমন্ত্রী এক্স বার্তায় লিখেছেন;

 

“বিশিষ্ট দেশপ্রেমিক, পণ্ডিত ও রাষ্ট্রনায়ক, ভারতের উন্নয়নের জন্য জীবন উৎসর্গকারী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবসে আমি তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁর অটল আদর্শ, সাহসিকতা এবং জাতীয় স্বার্থের প্রতি অঙ্গীকার প্রজন্মের পর প্রজন্মের অনুপ্রেরণার উৎস। ড. মুখার্জীর আত্মত্যাগ আমাদের সম্মিলিত স্মৃতিতে চিরস্থায়ী হয়ে আছে। তিনি যে মূল্যবোধকে লালন করেছিলেন এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যার সেবা করে গেছেন, সেই আদর্শকে পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করে আমরা এক শক্তিশালী ও উন্নত ভারত গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।”

 

এই উপলক্ষে প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিত ভাগ করে নেন—

“न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः।

परेण नाकं निहितं गुहायां विभ्राजते यद्यतयो विशन्ति॥”

এই সুভাষিতের মূল বক্তব্য হলো—অমরত্ব কর্ম, সম্পদ বা বংশমর্যাদার মাধ্যমে অর্জিত হয় না; ত্যাগ ও মহৎ আদর্শের প্রতি সম্পূর্ণ আত্মনিবেদনের মাধ্যমেই তা লাভ করা যায়। যাঁরা দেশ, সমাজ ও সত্যের কল্যাণে নিজেদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করেন, তাঁরা সময়ের সীমা অতিক্রম করে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন।

 

বিস্তারিত দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন –

 

 

https://x.com/narendramodi/status/2069244159907729601?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2069244159907729601%7Ctwgr%5E854e9d8b914b1b4aac3eb9bfa8d0a6aaf07684e5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2276998reg%3D3lang%3D1

 

SC/SD/SKD


(रिलीज़ आईडी: 2277089) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali-TR , Assamese , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada