প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-কে একটি বিশ্বব্যাপী উদযাপনে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

प्रविष्टि तिथि: 21 JUN 2026 10:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জুন, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 'আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬'-কে একটি প্রকৃত বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সমগ্র বিশ্বের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, এটি অত্যন্ত উৎসাহব্যঞ্জক যে সুস্থতা ও সুস্বাস্থ্যের লক্ষ্যে বিভিন্ন দেশ ও সর্বস্তরের মানুষকে যোগব্যায়াম একত্রিত করছে।  
এই দিনটি ভবিষ্যতে আরও বেশি মানুষকে তাদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে অনুপ্রাণিত করবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন;
“বিশ্বজুড়ে এক স্মরণীয় যোগ দিবস!
আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-কে একটি প্রকৃত বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সমগ্র বিশ্বের মানুষের প্রতি রইল কৃতজ্ঞতা।
এটি অত্যন্ত উৎসাহব্যঞ্জক যে,সুস্থতা ও সুস্বাস্থ্যের অভিন্ন লক্ষ্যে বিভিন্ন দেশ ও সর্বস্তরের মানুষকে যোগব্যায়াম একত্রিত করছে। 
এই দিনটি যেন ভবিষ্যতে আরও বেশি মানুষকে তাদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে অনুপ্রাণিত করে।
#IDY2026
#YogaForHealthyAgeing”

 

SC/PM/SB


(रिलीज़ आईडी: 2276513) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Malayalam