রাষ্ট্রপতিরসচিবালয়
মধ্যপ্রদেশের জব্বলপুরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গণ যোগাভ্যাসে অংশ নিলেন রাষ্ট্রপতি
प्रविष्टि तिथि:
21 JUN 2026 12:56PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ জুন, ২০২৬
আন্তর্জাতিক যোগ দিবসে, রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মধ্যপ্রদেশের জব্বলপুরে আজ (২১শে জুন, ২০২৬) এক গণ যোগাভ্যাস অনুষ্ঠানে যোগ দিলেন।
অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি আন্তর্জাতিক যোগ দিবসে বিশ্বজুড়ে যোগ অনুশীলনকারীদের অভিনন্দন জানান। তিনি বলেন যে, আজ আমরা ভারতের সেই ঐতিহ্য উদযাপন করছি, যা মানব সমাজকে দেখিয়েছে সুস্থ, ভারসাম্যপূর্ণ এবং অর্থবহ জীবনের পথ দেখায়। যোগ বিশ্ব মানব সমাজকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য উপহার।
রাষ্ট্রপতি বলেন, যোগ নিজের সঙ্গে ব্যক্তির, প্রকৃতির সঙ্গে সমাজের এবং বিশাল বিশ্বচেতনার সঙ্গে মানবতার যোগাযোগের এক শক্তিশালী মাধ্যম। যখন বিশ্ব একাধিক সমস্যার মুখোমুখি তখন যোগ মানব সমাজকে শান্তি, ভারসাম্য, সম্প্রীতি এবং সামুহিক সুস্থতার লক্ষ্যে পথ দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে ভারতের উদ্যোগে ২০১৪-য় ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণা যোগকে বিশ্বের সুস্থতার শক্তিশালী মাধ্যম হিসেবে স্বীকৃতিকে আরও জোরদার করেছে। বর্তমানে নানা দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের দৈনন্দিন জীবনের অঙ্গ করে তুলেছেন যোগকে।
রাষ্ট্রপতি বলেন, ২০২৬-এ আন্তর্জাতিক যোগ দিবসের থিম ‘যোগা ফর হেলদি এজিং’, যা সমাজের বয়স্ক মানুষদের জন্য সুস্থ, সক্রিয়, আত্মনির্ভর এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে যোগের ভূমিকাকে তুলে ধরে। আজ আমরা যে জীবনধারা গ্রহণ করবো, তা আমাদের ভবিষ্যৎ স্বাস্থ্য ও সুস্থতার ভিত্তি তৈরি করবে। বয়সকালে সক্রিয় এবং আত্মনির্ভর থাকতে মানুষকে সাহায্য করে যোগ। একই সঙ্গে, এটি মানসিক শান্তি এবং অনুভূতির ভারসাম্য রাখতে সাহায্য করে।
রাষ্ট্রপতি বলেন, ভারত সরকার লাগাতার কাজ করছে যোগকে মানুষের কাছে পৌঁছে দিতে, যোগ শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ এবং জনসচেতনতার মাধ্যমে। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন যে, সারা বিশ্বে একাধিক সংস্থা মানুষকে উৎসাহিত করছে যোগ অনুশীলন করতে। তিনি বলেন, যোগ প্রতিষ্ঠানগুলির একনিষ্ঠ প্রয়াসে যোগ পৌঁছবে প্রত্যেক ব্যক্তির কাছে এবং হয়ে উঠবে সমগ্র মানব সমাজের সুস্থতার চাপিকাঠি। তিনি সাধারণ মানুষকে দৈনন্দিন জীবনে যোগকে অবিচ্ছেদ্য অংশ করে নেওয়ার আবেদন জানান। তিনি বলেন, এটা করলে সুস্থ ব্যক্তি, সুস্থ পরিবার, সুস্থ সমাজ, সুস্থ দেশ এবং একটি সুস্থ বিশ্ব গড়ে তোলার মহান লক্ষ্যপূরণে তাঁরা অবদান রাখতে পারবেন।
রাষ্ট্রপতির ভাষণটি দেখতে অনুগ্রহ করে নীচের লিঙ্কে ক্লিক করুন –
http://chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jun/doc2026621898701.pdf
SC/AP/SKD
(रिलीज़ आईडी: 2276493)
आगंतुक पटल : 3