MIFF banner

‘শিল্পী এবং চলচ্চিত্র নির্মাতা হিসেবে, আমাদের নতুন প্রযুক্তি এবং আমাদের নিজস্ব শৈল্পিক ভিত্তির মধ্যে একটি ভারসাম্য খুঁজে বের করতে হবে,’ মন্তব্য করলেন চলচ্চিত্র নির্মাতা ধ্বনি দেশাই

মুম্বই, ২০ জুন ২০২৬

 

"আপনি সমুদ্রে যেতে পারেন এবং ঝিনুক সংগ্রহ করতে পারেন, বালির দুর্গ তৈরি করতে পারেন, অথবা কেউ সেখানে নির্বাণও লাভ করতে পারে। এটি সম্পূর্ণ নির্ভর করে আপনি সেই অভিজ্ঞতা থেকে কী গ্রহণ করছেন তার ওপর।" ১৯তম মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (MIFF) ২০২৬-এ গল্প বলা, সৃজনশীলতা এবং দর্শকের ব্যাখ্যার ওপর একটি আকর্ষক আলোচনা চলাকালীন চলচ্চিত্র নির্মাতা ধ্বনি দেশাই এই মন্তব্য করেন। বিভিন্ন শৈল্পিক ঐতিহ্যের অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতাদের একত্রিত করে, এই অধিবেশনটি অন্বেষণ করেছে যে কীভাবে ধারণাগুলি চলচ্চিত্রে বিকশিত হয় এবং দর্শকরা কীভাবে সেগুলি থেকে অর্থ তৈরি করে।

 

একটি জেন বৌদ্ধ গল্প থেকে সূত্র ধরে, দেশাই প্রতিফলিত করেছেন যে কীভাবে দর্শকরা বিভিন্ন উপায়ে চলচ্চিত্রের অভিজ্ঞতা লাভ করে। "আপনি সমুদ্রে যেতে পারেন এবং ঝিনুক সংগ্রহ করতে পারেন, বালির দুর্গ তৈরি করতে পারেন, অথবা কেউ সেখানে নির্বাণও লাভ করতে পারে। এটি সম্পূর্ণ নির্ভর করে আপনি সেই অভিজ্ঞতা থেকে কী গ্রহণ করছেন তার ওপর," তিনি মন্তব্য করেন। এই উপমাটি তুলে ধরেছে যে কীভাবে চলচ্চিত্রগুলি প্রায়শই বিভিন্ন দর্শকের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে।

 

অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতা রেইমন্ড ক্রুম মে-ও একটি অনূরূপ দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়ে বলেন যে, দর্শকরা তাঁদের নিজস্ব উপায়ে তাঁর চলচ্চিত্রগুলির ব্যাখ্যা করতে স্বাধীন—এই বিষয়টি তিনি উপভোগ করেন। "প্রতিটি সংস্কৃতির একটি চলচ্চিত্র বোঝার নিজস্ব উপায় রয়েছে এবং আমি সেই স্বাধীনতা পছন্দ করি," তিনি বলেন। দর্শকদের একটিমাত্র অর্থের দিকে পরিচালিত করার পরিবর্তে, তিনি সর্বজনীনভাবে বোঝা যায় এমন আবেগ ও অভিজ্ঞতার চারপাশে তাঁর গল্পগুলি তৈরি করার সময় ব্যক্তিগত ব্যাখ্যার জন্য জায়গা রেখে দেওয়া পছন্দ করেন।

 

তাঁর সৃজনশীল প্রক্রিয়ার একটি ঝলক দিয়ে রেইমন্ড প্রকাশ করেছেন যে, তাঁর অনেক ধারণাই সরাসরি দেওয়ালে আঁকা স্কেচ বা খসড়াচিত্রের মাধ্যমে শুরু হয়। "আমি আমার ধারণাগুলিকে প্রবাহিত হতে দেওয়ার জন্য দেওয়ালে রঙ করি," তিনি বলেন। এই চিত্রকর্মগুলি প্রায়শই প্রদর্শনী এবং চলচ্চিত্র উভয়ের জন্যই যাত্রাবিন্দু হয়ে ওঠে। তিনি আরও যোগ করেন যে গতিশীলতা তাঁর শৈল্পিক অনুশীলনের কেন্দ্রবিন্দু, এবং ব্যাখ্যা করেন যে তাঁর স্কেচগুলি প্রায়শই শক্তি, ছন্দ এবং গতিকে ধারণ করার জন্য ডিজাইন বা নকশা করা হয়।

 

এই আলোচনাটি বিগত বছরগুলিতে অ্যানিমেশন কীভাবে পরিবর্তিত হয়েছে তাও অন্বেষণ করেছে। উভয় বক্তাই একমত হয়েছেন যে এই মাধ্যমটি উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে এবং এখন শৈল্পিক অভিব্যক্তির একটি গুরুত্বপুর্ণ রূপ হিসেবে আরও বেশি স্বীকৃতি উপভোগ করছে। একই সঙ্গে, তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকাকে স্বীকার করেছেন।

 

চলচ্চিত্র নির্মাতা রেইমন্ড একটি নৃত্যরত দম্পতিকে নিয়ে তৈরি তাঁর চলচ্চিত্রের পেছনের গভীর অর্থ সম্পর্কেও আলোকপাত করেছেন। গল্পটি ভ্রমণকে কেন্দ্র করে হলেও, তিনি বলেন যে এটি আসলে ভ্রমণের অভিজ্ঞতারই একটি রূপ। "ভ্রমণ মানে কেবল বিন্দু ক থেকে বিন্দু খ-তে যাওয়া নয়। এটি রোমাঞ্চকর হওয়া উচিত," শারীরিক যাত্রা এবং জীবনের বৃহত্তর অভিজ্ঞতার মধ্যে পারস্পরিক মিল টেনে তিনি মন্তব্য করেন।

 

এই অধিবেশনটি দর্শকদের অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল মন সম্পর্কে একটি আকর্ষক অন্তর্দৃষ্টি দিয়েছে, যা দেখিয়েছে যে কীভাবে ব্যক্তিগত অভিজ্ঞতা, ধারণা এবং নতুন প্রযুক্তি তাঁদের বলা গল্পগুলিকে প্রভাবিত করে। এটি এই বিষয়টিকেও হাইলাইট বা আলোকপাত করেছে যে অ্যানিমেশন কেবল চলমান চিত্রের চেয়েও বেশি কিছু—এটি এমন অর্থপূর্ণ অভিজ্ঞতা তৈরি করার বিষয় যার সঙ্গে দর্শকরা সংযোগ স্থাপন করতে পারেন এবং চলচ্চিত্র শেষ হওয়ার অনেক পরেও তা মনে রাখতে পারেন।

 

 

SC/PK


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2275885   |   Visitor Counter: 6

इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Gujarati , Marathi