প্রযুক্তি যখন গল্পকার হয়ে ওঠে : এমআইএফএফ-এ প্রদর্শিত এআই ছবিগুলি গল্প বলার নতুন দিগন্ত খুলে দিচ্ছে
মুম্বই, ২০ জুন ২০২৬
১৯তম মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এমআইএফএফ) ২০২৬-এ 'দ্য এআই ফিল্মস' বিভাগের আওতায় চলচ্চিত্র উদ্ভাবনের চেতনাকে তুলে ধরা হয়েছে। গল্পবলা, প্রযুক্তি এবং কল্পনার এক সাহসী মেলবন্ধন ঘটিয়ে নির্বাচিত ছবিগুলি দেখিয়েছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে একটি শক্তিশালী সৃজনশীল হাতিয়ার হিসেবে কাজ করে। এটি বিশ্বজুড়ে চলচ্চিত্র নির্মাতাদের ইতিহাস, পুরাণ, ব্যক্তিগত স্মৃতি এবং মেটা-সিনেমাটিক বা চলচ্চিত্র-বিষয়ক নানাবিধ সীমানা ছাড়িয়ে জটিল সব আখ্যান তুলে ধরার সুযোগ করে দিয়েছে।
ঐতিহাসিক লড়াইয়ের কাহিনি ফুটিয়ে তোলা, অনন্য অ্যানিমেশন শৈলীর ব্যবহার কিংবা একজন নির্মাতার মনন কীভাবে কাজ করে – তার গভীরে প্রবেশ করা; এসব চলচ্চিত্রের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, এআই মানুষের সৃজনশীলতাকে প্রতিস্থাপন করছে না। বরং, এটি চলচ্চিত্র নির্মাতাদের এমন সব গল্প বলার জন্য একটি শক্তিশালী নতুন হাতিয়ার প্রদান করছে, যা প্রথাগত পদ্ধতিতে তৈরি করা কঠিন হত।
দীপক বিজয় পরিচালিত অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র 'লেজেন্ডস – দ্য ইটারনাল ফ্লেম অফ মেওয়ার'-এ দেখা যায়, আরাবল্লী পাহাড়জুড়ে এক নিঃসঙ্গ চারণকবি গান গেয়ে চলেছেন। তিনি বাপ্পা রাওয়াল থেকে শুরু করে মহারানা প্রতাপ পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক যুগের পরিক্রমা তুলে ধরেন।
লরেন্ট ক্লিকেটের "দ্য স্ক্রিনরাইটার" একটি টানটান কাহিনি, যা একজন লেখকের মনের গভীরে প্রবেশ করে এবং একটি সীমাবদ্ধ দৃষ্টিকোণ ব্যবহার করে সৃজনশীল প্রক্রিয়ার মনস্তাত্ত্বিক লড়াইকে পরীক্ষা করে।
জুয়ান লি-র "দ্য স্টার শেফার্ড" হল, মালাউইতে ইউনিসেফের একটি সফর থেকে অনুপ্রাণিত একটি স্পর্শকাতর, ফেল্ট-অ্যানিমেশন মিউজিক ভিডিও, যা সুন্দরভাবে তুলে ধরে – কীভাবে ভালোবাসা একই আকাশের নীচে অপরিচিতদের সংযুক্ত করে।
পৌরাণিক কাহিনিপ্রেমীদের জন্য, অক্ষত ভার্মার "কিষ্কিন্ধা: বন কথা" একাধিক পুরাণের গবেষণার উপর ভিত্তি করে প্রাচীন বানর রাজ্যের মহাযুদ্ধ, রাজনীতি এবং এক করুণ যাত্রাকে তুলে ধরে।
বিশেষ আকর্ষণগুলির মধ্যে, তালিয়া লোটানের "স্টোনওয়াল, দ্য মেকিং অফ" গৃহযুদ্ধের একজন সেনাপতিকে নিয়ে নির্মিত একটি অসমাপ্ত ফিচার ফিল্মের নির্মাণ প্রক্রিয়াকে তুলে ধরে।
অন্যান্য চলচ্চিত্রগুলির মধ্যে ছিল কার্শ জাভেরি পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'দ্য অ্যাক্ট অফ কিলিং ড্রিমস', যা এক পরাবাস্তব, চিত্রকলার মতো ভূদৃশ্যের মাধ্যমে শৈল্পিক পরম্পরা ও প্রযুক্তির সংঘাতকে তুলে ধরেছে। মার্ক ওয়াখহোলজ পরিচালিত জার্মানির 'দ্য সিনেমা দ্যাট নেভার ওয়াজ' অনুপস্থিতির উপর এক মনন হিসেবে কাজ করেছে।
সমরেশ শ্রীবাস্তব পরিচালিত এআই-সহায়তায় নির্মিত জীবনীমূলক অ্যানিমেশন 'দ্য লেজেন্ড অফ বিরসা মুন্ডা' ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক উলগুলান প্রতিরোধের পুনর্মূল্যায়নের মাধ্যমে আদিবাসী কণ্ঠের সহনশীলতার প্রতি এক শক্তিশালী শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।
সম্মিলিতভাবে, ছবিগুলি এমআইএফএফ-এর চলচ্চিত্রপ্রেমীদের আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণের ভবিষ্যতের এক অসাধারণ ঝলক দেখিয়েছে।
SC/MP/AS
रिलीज़ आईडी:
2275728
| Visitor Counter:
4