গ্রাম উন্নয়ন মন্ত্রক
ভিবি–জি রাম জি বাস্তবায়নে সহায়তা করতে ১০০ জনেরও বেশি এড়িয়া অফিসার মোতায়েন করা হবে
प्रविष्टि तिथि:
19 JUN 2026 10:40AM by PIB Agartala
নয়াদিল্লি, ১৯ জুন ২০২৬: একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, 'বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) (ভিবি–জি রাম জি) আইন, ২০২৫'-এর সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে গ্রামোন্নয়ন মন্ত্রক সারা দেশে ১০০ জনেরও বেশি 'এরিয়া অফিসার' বা আঞ্চলিক আধিকারিককে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। ১ জুলাই ২০২৬ থেকে এই আইন কার্যকর হতে চলেছে৷ এর আগে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সহায়তা প্রদানের জন্য তাঁদের এই দায়িত্ব দেওয়া হবে।
প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়ার শুরুতে এই এরিয়া অফিসাররা সহায়তাকারী ও বিশেষজ্ঞ (রিসোর্স পার্সন) হিসেবে কাজ করবেন। তাঁরা রাজ্য সরকার ও জেলা প্রশাসনের সাথে নিবিড়ভাবে কাজ করে বাস্তবায়ন প্রক্রিয়ায় সহায়তা করবেন, স্থানীয় সক্ষমতা বৃদ্ধি করবেন, জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান সহজতর করবেন, পরিচালনগত চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবেন এবং উত্তম কার্যপদ্ধতি বা 'গুড প্র্যাকটিস' গ্রহণে উৎসাহিত করবেন।

এই দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রস্তুত করতে, গ্রামোন্নয়ন বিভাগ একটি বিশেষ ওরিয়েন্টেশন বা পরিচিতিমূলক কর্মসূচির আয়োজন করেছিল। এই কর্মসূচিতে আইনটির মূল বৈশিষ্ট্য, বাস্তবায়নের কাঠামো, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, প্রযুক্তি-নির্ভর প্রশাসনিক ব্যবস্থা এবং রাজ্য ও জেলাগুলোর জন্য উপলব্ধ সহায়তা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। গ্রামোন্নয়ন বিভাগের সচিব শ্রী রোহিত কানসাল এই কর্মসূচির সভাপতিত্ব করেছিলেন এবং যুগ্ম সচিব শ্রীমতি রোহিনী আর. ভাজিভাকারে এটি পরিচালনা করেছিলেন।
এলাকা পরিদর্শনকালে, 'এরিয়া অফিসার' বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রাজ্য সরকার, জেলা প্রশাসন এবং মাঠপর্যায়ের কর্মীদের সাথে মতবিনিময় করবেন। এর উদ্দেশ্য হলো বাস্তবায়নের প্রয়োজনীয়তাকে বোঝা, অভিজ্ঞতা ও উত্তম কার্যপদ্ধতি বিনিময়ে সহায়তা করা, সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টায় সহযোগিতা করা এবং পরিচালনগত সমস্যা সমাধানে সহায়তা করা। তাঁদের এই অংশগ্রহণ বিভিন্ন অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার করতে এবং নতুন কাঠামোয় পরিবর্তনের সময় কার্যকর বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে সহায়ক হবে। দেশজুড়ে এই আইনটির সুষ্ঠু বাস্তবায়নের পথ সুগম করা এবং প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।
BGK6.jpeg)
ভিবি–জি রাম জি বাস্তবায়নকালে এরিয়া অফিসারের এই উদ্যোগটি গোটা প্রক্রিয়ার মধ্যে সমন্বয় সাধন, বাস্তবায়ন অভিজ্ঞতা ভাগ বিনিময় এবং ক্রমাগত প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করার মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে৷ যার ফলে ভিবি–জি রাম জি কাঠামোতে একটি মসৃণ এবং কার্যকরী রূপান্তর নিশ্চিত করা সম্ভব হবে৷
ভিবি–জি রাম জি আইন, ২০২৫ গ্রামীণ কর্মসংস্থানকে সুস্থায়ী এবং অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়নের চালক হিসাবে জীবিকা প্রচার, জলবায়ু স্থিতিস্থাপকতা, গ্রামীণ পরিকাঠামো তৈরি এবং প্রযুক্তি-সক্ষম শাসনের সাথে নিশ্চিত মজুরি কর্মসংস্থানকে একীভূত করবে। বিকশিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা (ভিজিপিপি), জিআইএস-ভিত্তিক পরিকল্পনা এবং বিভিন্ন প্রকল্প জুড়ে একীভূতকরণের মাধ্যমে, আইনটি বিকশিত ভারত @ ২০৪৭-এর দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাবে৷

সারাদেশে এর প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে গ্রামোন্নয়ন মন্ত্রক একইসাথে ব্যাপক প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯৫,৬৯২ কোটি টাকার অন্তর্বর্তীকালীন বরাদ্দ অনুমোদন, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিবিটি-স্পর্শ (ডিবিটি-এসপিএআরএসএইচ) প্ল্যাটফর্মের আওতায় আনা, প্রায় ৯৩ শতাংশ সক্রিয় কর্মীর ই-কেওয়াইসি সম্পন্ন করা, দেশজুড়ে মুখ শনাক্তকরণ-ভিত্তিক উপস্থিতি ব্যবস্থা চালু করা এবং বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম ও ব্যাপক সক্ষমতা-বৃদ্ধি বিষয়ক উদ্যোগ গড়ে তোলা।
এ পর্যন্ত অর্জিত অগ্রগতির প্রেক্ষিতে বলা যায়, ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যেই এই আইন বাস্তবায়নের জন্য বাজেট-সংক্রান্ত অর্থের সংস্থান করেছে এবং ছয়টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল ‘ভিবি-জি র্যাবম জি’ কাঠামোর আওতায় তাদের নিজস্ব রাজ্য-ভিত্তিক প্রকল্পগুলোর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। অবশিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো তাদের প্রকল্প চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে।
*****
PS/DM/KMD
(रिलीज़ आईडी: 2275265)
आगंतुक पटल : 6