MIFF banner

মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ তরুণ ফরাসী নির্মাতারা সমসাময়িক আন্তর্জাতিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে ছবি তৈরি করেছেন

মুম্বাই, ১৮  জুন  ২০২৬

 

১৯-তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ ফ্রান্সের বিখ্যাত ফিল্ম স্কুল লা ফেমিস-এর ছাত্রছাত্রীদের তৈরি ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। “ইর্মাজিং ভয়েসেস : ফিল্ম স্কুল এডিশনস” শাখায় এই চলচ্চিত্রগুলি প্রদর্শিত হয়েছে। ১৭ জুলাই ৮ মিনিট দৈর্ঘ্যের সিনেমা “দ্যা অ্যাওয়েকেনিং” সিনেমাটি প্রদর্শিত হয়েছে। এটি পরিচালনা করেছেন ফাইজ করিমপুর। এই ছবি নির্মাণে শ্রীমতী করিমপুর তাঁর অভিজ্ঞতার কথা দর্শকদের কাছে তুলে ধরেছেন। তামারা ভিত্তোজ-এর ছবি “বাউল কাট”-এ শিশুদের অধ্যবসায় এবং আবেগের বিভিন্ন মুহুর্ত তুলে ধরা হয়েছে। এমিলি পিচঁ-র ছবি “ম্যাক্স”, লিলি বেলবেজ-এর “মাই ইন্টারনেট কান্ট্রিসাইড”, টমি বাউলেট এবং ভ্যালেন্টিন নোয়েল-এর ছবি “নট টু ডাই অ্যালোন” দর্শকদের নজর কেড়েছে। 

এই ছবিগুলি দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহের সৃষ্টি করেছে। তরুণ ফরাসী চলচ্চিত্র নির্মাতারা এদেশে চলচ্চিত্র জগতের পেশাদার ব্যক্তিত্ব ও সিনেমা প্রেমীদের সঙ্গে মতবিনিময় করার সুযোগ পেয়েছেন। এর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের সম্পর্কেও তাঁরা জানতে পেরেছেন। 

 


SC/CB/NS…


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2274699   |   Visitor Counter: 8