১৯ তম মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়েভস ডক বাজারের দ্বিতীয় পর্ব সফল ভাবে সম্পন্ন হল
মুম্বই, ১৮ জুন ২০২৬
মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬ -এ ওয়েভস ডক বাজারের দ্বিতীয় পর্ব সফল ভাবে সম্পন্ন হল। তথ্যচিত্র নির্মাতাদের সঙ্গে সংশ্লিষ্ট নানা পক্ষ এবং সারা বিশ্বের পেশাদারদের যোগাযোগের বড় মঞ্চ হয়ে উঠেছে এই ডক বাজার। ৩ দিন ধরে এখানে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হল।
এই উপলক্ষে চেন্নাই-এর প্রসাদ ল্যাবস-এর পক্ষ থেকে ‘অন এ গুড নোট’ এবং ‘ইট টেকস এ ভিলেজ’- এই দুটি চলচ্চিত্রের নির্মাতাদের পুরস্কৃত করা হয়।
আইআইসিটি পোস্ট প্রোডাকশন অ্যাওয়ার্ড পেয়েছে ‘অ্যাডিউ দিল্লি’ এবং ‘দো চার দিন’ ।
আরও কয়েকটি তথ্যচিত্রও পুরস্কৃত হয়েছে।
SC/AC/SG
रिलीज़ आईडी:
2274598
| Visitor Counter:
8