প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ফ্রান্সের এভিয়ানে জি৭ শিখর সম্মেলনে “সকলের জন্য ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি পুনরুজ্জীবিতকরণ” শীর্ষক অধিবেশনে ভাষণ দিলেন
प्रविष्टि तिथि:
18 JUN 2026 5:00AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ শিখর সম্মেলনে “সকলের জন্য ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক এবং সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধির পুনরুজ্জীবন” শীর্ষক আউটরিচ অধিবেশনে ভাষণ দিলেন।
অংশীদারিত্বমূলক এবং সুস্থায়ী বৃদ্ধির উপর শিখর সম্মেলনে গুরুত্ব দেওয়ার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এখন এমন একটি সময় যখন বিশ্ব অনিশ্চয়তায় জর্জরিত, সুস্থায়ী বৃদ্ধির বার্তা সারা বিশ্বের কাছে অর্থবহ হয়ে উঠবে। তিনি বলেন যে, বৃদ্ধি কেবল জিডিপি বা ব্যবসার সংখ্যায় সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা মানুষের অন্তর্ভুক্তি এবং কল্যাণের উপর প্রকৃত প্রভাব ফেলে থাকে। এই প্রসঙ্গে, তিনি “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস” নীতির উপর ভিত্তি করে ভারতের অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাহিনী তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন যে, ভারতের অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির মন্ত্র তার আন্তর্জাতিক যোগাযোগকে পথ দেখিয়েছে, যা প্রতিফলিত হয়েছে “এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ”-এর আদর্শ নিয়ে তার জি-২০ সভাপতিত্বে। তিনি আরও বলেন যে, এই একই ভাবনা পথ দেখিয়েছে, ইন্ডিয়া মিডলিস্ট ইউরোপ ইকনোমিক করিডোর (আইএমইসি)-এর ধারণাকে যাতে সরবরাহশৃঙ্খল শক্তিশালী হয়, বিনিয়োগ ও কর্মংসংস্থানের সুবিধা সৃষ্টি হয় এবং উদ্ভাবনের প্রসার ঘটে। গ্লোবাল সাউথের ওপর সংকট এবং সংঘর্ষের প্রভাবের কথা তুলে ধরে তিনি তাদের বোঝা অপসারণ করতে আন্তর্জাতিক সংহতির আহ্বান জানান। তিনি পরামর্শ দেন যে, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলির এমন সহায়তা ব্যবস্থা গড়ে তোলা উচিত যা উন্নয়নশীল দেশগুলিকে অর্থনৈতিক স্থিতিশীলতা প্রদান করতে পারে। তিনি আইএমইসি-র আদলে আফ্রিকা, লাতিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলিকে সংযুক্ত করার জন্য সংযোগ প্রকল্পগুলি বিবেচনা করারও আহ্বান জানান তিনি। এই স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রধানমন্ত্রী ‘ইন্টারন্যাশনাল মোবিলাইজেশন পার্টনারশিপ ফর অ্যাক্সিলারেটিং কানেক্টিভিটি অ্যান্ড ট্রেড’ বা ‘ইমপ্যাক্ট’ গঠনের প্রস্তাব দেন, যেখানে জি৭-এর মূলধন, ভারতের মেধা এবং গ্লোবাল সাউথের মালিকানাকে একত্রিত করা যেতে পারে।
প্রধানমন্ত্রী একটি স্থিতিশীল, আস্থাযোগ্য এবং সমৃদ্ধ বিশ্ব অর্থনীতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং উল্লেখ করেন যে, একীকরণ, অংশীদারিত্ব এবং সম্মিলিত অগ্রগতির প্রতি তাঁর বিশ্বাসই জি৭ সদস্য এবং আরও কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনে ভারতকে অনুপ্রাণিত করেছে।
SC/AP/SKD
(रिलीज़ आईडी: 2274496)
आगंतुक पटल : 3