কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের কৃষি ক্ষেত্রের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখলেন কৃষি মন্ত্রী

प्रविष्टि तिथि: 16 JUN 2026 4:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ জুন, ২০২৬ 

 

নতুন দিল্লির কৃষি ভবনে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের কৃষি ক্ষেত্রে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান। সাপ্তাহিক ভিত্তিতে এই পর্যালোচনা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ২০২৬ – এর খরিফ মরশুমের জন্য প্রস্তুতির বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। এল-নিনো সম্পর্কিত সতর্ক বার্তার প্রেক্ষিতে কৃষি মন্ত্রী তুলোর উৎপাদন বৃদ্ধি, ডালের ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জন এবং কম বৃষ্টিপাত হয়, এমন অঞ্চলগুলির জন্য বিশেষ আপৎকালীন কর্মপরিকল্পনার উপর জোর দেন। প্রতিকূল আবহাওয়ার সমস্যা থেকে কৃষকদের রক্ষা করতে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। 
কৃষি মন্ত্রী জানিয়েছেন, ৯-১০টি জেলায় এল-নিনোর প্রভাব বেশি পড়তে পারে। এর মোকাবিলায় জেলাশাসক, কৃষি দপ্তর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের মধ্যে সমন্বয়ে জোর দিয়েছেন কৃষি মন্ত্রী। 
সারের যোগান অব্যাহত রাখা, জল সংরক্ষণ ব্যবস্থাপনা প্রভৃতি নিয়েও বৈঠকে বিশদে আলোচনা হয়েছে। বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং প্রাদেশিক স্তরের কৃষি দপ্তরের মধ্যে সমন্বয়ের কথাও বলেছেন কৃষি মন্ত্রী। 

 

 

SC/AC/SB


(रिलीज़ आईडी: 2273640) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Gujarati , Odia , Tamil , Kannada