লোকসভা সচিবালয়
বিকশিত ভারত – এর স্বপ্ন বাস্তবায়নে সংবিধান হ’ল প্রেরণার উৎস – তরুণ প্রজন্মের প্রতি বার্তা লোকসভা অধ্যক্ষের
प्रविष्टि तिथि:
16 JUN 2026 4:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ জুন ২০২৬
সংবিধান সদনের ঐতিহাসিক সেন্ট্রাল হলে আজ যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এবং পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট অফ ডেমোক্রেসিস (পিআরআইডিই) – এর যৌথ উদ্যোগে আয়োজিত বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ২০২৬ সমারোহের সূচনা করলেন লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা। সমবেত তরুণ-তরুণীদের তিনি বলেন, ঐ সভাকক্ষ ভারতের গণতন্ত্রের এক মূর্ত প্রতীক। এদেশের সংবিধান বিশ্বের বৃহত্তম সংবিধানে এবং প্রতিটি নাগরিকের সামনে আলোকবর্তিকা – এই মন্তব্য করেছেন তিনি।
ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে শ্রী বিড়লা বলেন, যুব সংসদ কর্মসূচিতে অংশ নিয়েছেন ৫০ লক্ষেরও বেশি যুবক-যুবতী। দেশের নানা প্রান্তের এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলের প্রতিনিধি তাঁরা। বিকশিত ভারত – এর স্বপ্ন পূরণে মূল চালিকাশক্তি দেশের যুব প্রজন্ম। এই কাজে সংবিধান প্রেরণার প্রধান উৎস।
লোকসভার অধ্যক্ষ বলেন, ভারতের কর্মসংস্কৃতি ও প্রাচীন পরম্পরায় গণতন্ত্রের আদর্শ বিশেষভাবে প্রতিফলিত। দেশের সংবিধান প্রণেতারা প্রতিটি নাগরিকের সমানাধিকারের কথা বলে গেছেন। এদেশে তৃণমূল স্তরের প্রশাসনেও নীরবে ঘটে গেছে এক বিপ্লব – স্থানীয় নির্বাচিত সংস্থাগুলিতে প্রতিনিধিদের ৫০ শতাংশই মহিলা। বিধানসভা এবং সংসদে মহিলাদের আসন সংরক্ষণের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
দেশকে নতুন উচ্চতায় তুলে নিয়ে যেতে আমাদের যুবশক্তির উদ্ভাবনী ক্ষমতা প্রধান সহায় বলে মন্তব্য করেন লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া, লোকসভার মহাসচিব শ্রী উৎপল কুমার সিং প্রমুখ।
SC/AC/SB
(रिलीज़ आईडी: 2273636)
आगंतुक पटल : 8