অণু নাটিকা গল্প কথনেরই বিবর্তিত রূপ, সিনেমার আধুনিক ফ্যাশন নয়: ১৯তম এমআইএফএফ – এর বার্তা
মুম্বাই, ১৬ জুন, ২০২৬
শ্রোতার চাহিদা পরিবর্তন এবং ডিজিটাল ব্যবস্থাপনার এই যুগে গল্পকথনের ধারাও পরিবর্তিত হচ্ছে। ১৯তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই বিষয়ে একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়। বিষয়বস্তু ছিল – ‘ফাস্ট ফিল্ম: ইজ মাইক্রো ড্রামা দ্য ফাস্ট ফ্যাশন অফ সিনেমা?’
অভিনয় জগতের সিনা চৌহানের সঞ্চালনায় এই আলোচনায় অংশ নেন চলচ্চিত্র নির্মাতা সমীর মোদী, অভিনেত্রী অর্চনা কাভি, অভিনেতা উজ্জ্বল কুমার এবং চলচ্চিত্র নির্দেশক রাফায়েল স্টেম্পলস্কি সহ বিশিষ্ট জনেরা। আয়োজকদের পক্ষ থেকে স্বাগত ভাষণ দেন প্রকাশ মদগাম।
বক্তারা মনে করেন, অণু নাটিকা পরিবর্তিত চাহিদা অনুযায়ী গল্পকথনেরই একটি স্বাভাবিক বিবর্তিত রূপ। মোবাইল সরঞ্জাম ব্যবহারের প্রবণতা বাড়ায় এই আঙ্গিকে পরিবর্তন এসেছে। কম সময়ের মধ্যে শ্রোতা বা দর্শকের মনোযোগ আকর্ষণ করার দক্ষতা এক্ষেত্রে প্রাথমিক শর্ত।
সমীর মোদী বলেন, এই শিল্প শৈলী জনপ্রিয় হয়ে ওঠে কোভিড-১৯ সময়কালে। প্রযুক্তিগত বিবর্তন বিষয়বস্তু নির্মাণে নতুন ধারা নিয়ে এসেছে বলে মনে করেন অর্চনা কাভি। সংবেদনশীলতা এবং সংযোগের ক্ষমতা আজও শ্রোতা বা দর্শককে আকর্ষণ করার মূল বিষয় বলে মনে করেন উজ্জ্বল কুমার। রাফায়েল স্টেম্পলস্কি অণু নাটিকাকে চলচ্চিত্র নির্মাতাদের সামনে একইসঙ্গে নতুন চ্যালেঞ্জ ও সুযোগ বলে বর্ণনা করেন।
মূল আলোচনাপর্বের পর চলে প্রশ্নোত্তর পর্ব।
*****
PS/Agt
रिलीज़ आईडी:
2273620
| Visitor Counter:
6