মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাংবাদিকরা নাম নথিভুক্ত করার জন্য আরও দু’দিন সময় পাবেন
মুম্বাই ৯ জুন, ২০২৬
সাংবাদিক এবং সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে প্রচুর অনুরোধ পাওয়ার পরিপ্রেক্ষিতে ১৯তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নাম নথিভুক্ত করার নতুন সুযোগ দেওয়া হয়েছে। ১০ এবং ১১ জুন মিডিয়া অ্যাক্রিডিটেশন পোর্টালটি আবারও খোলা হবে। তবে ঐ দু’দিনের পর নাম নথিভুক্ত করার আর কোনো সুযোগ দেওয়া হবে না।
১৫-২১ জুন পর্যন্ত মুম্বাইয়ের গোপালরাও দেশমুখ মার্গে এনএফডিসি-র দপ্তরে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। এখানে বিভিন্ন চলচ্চিত্রের প্রদর্শন, সেগুলির মূল্যায়ন, চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতবিনিময়ের সুযোগ থাকছে।
সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নাম নথিভুক্ত করতে হলে https://accreditation.pib.gov.in/eventregistration/login.aspx - এই পোর্টালে ক্লিক করুন অথবা নিচের কিউআর কোডটিও স্ক্যান করা যেতে পারে।
১৯তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মিডিয়া অ্যাক্রেডিটেশন পলিসি দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/may/doc2026522874701.pdf
SC/CB/DM
रिलीज़ आईडी:
2273012
| Visitor Counter:
24