স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতে খনিজ তেল অনুসন্ধান নিয়ে ভারত সরকার, আসাম এবং নাগাল্যান্ডের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

प्रविष्टि तिथि: 11 JUN 2026 11:37PM by PIB Kolkata

নতুন দিল্লি ১১ জুন ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-র উপস্থিতিতে নতুন দিল্লিতে আজ আসাম, নাগাল্যান্ড সীমান্ত এলাকায় খনিজ তেল অনুসন্ধান নিয়ে ভারত সরকার, আসাম এবং নাগাল্যান্ডের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় পেট্রল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও উপস্থিত ছিলেন। 

শ্রী অমিত শাহ আজকের সমঝোতা পত্র স্বাক্ষর অনুষ্ঠানকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অ্যাখ্যা দেন। খনিজ উত্তোলন থেকে শুরু করে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে এই চুক্তি সম্ভাবনার নতুন দিক খুলে দেবে। তিনি বলেন, সমৃদ্ধ উত্তর- পূর্বাঞ্চলকে গড়ে তুলতে নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তব রূপ দিতে এই চুক্তি যাবতীয় বাধাকে দূর করবে। এর মধ্যে দিয়ে ভারতের তেল অনুসন্ধানে আসাম এবং নাগাল্যান্ড কোনো বাধা হয়ে দেখা দেবে না। বরং এইসব ক্ষেত্রে জাতীয় সম্পদ গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতার পথকে সুগম করবে বলে তাঁরা জানিয়েছেন। 
শ্রী শাহ আরও বলেন, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, নির্বাচিত ৬টি ক্ষেত্র ছাড়াও রাজ্য জুড়ে তেল অনুসন্ধানে সাহায্য করা হবে। তিনি আরও বলেন, আসামও সহমত। ফলে, সমস্ত অংশীদারদের জন্য এটি লাভদায়ক পরিস্থিতি। এই ত্রিপাক্ষিক চুক্তি সমগ্র উত্তর পূর্বাঞ্চল জুড়ে খনিজ অনুসন্ধানের পথকে খুলে দেবে। উত্তর পূর্বাঞ্চল তেল এবং প্রাকৃতিক গ্যাসের কেবল বিরাট ভাণ্ডই নয়, খনিজ সম্পদের প্রভূত প্রাচুর্য ছড়িয়ে রয়েছে। এই ত্রিপাক্ষিক চুক্তি বর্তমানে প্রাত্যহিক হাজার থেকে দেড় হাজার ব্যারেল নিষ্কাশন ক্ষমতাকে প্রায় ১০ গুণেরও বেশি বাড়িয়ে দেবে। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, নাগাল্যান্ডে তেল ও প্রাকৃতিক গ্যাসের উত্তোলন হলে ভারতের বিদেশের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এই জাতীয় চুক্তির অভাবে এবং দীর্ঘদিনের বকেয়া চ্যালেঞ্জের ফলে উভয় রাজ্যের আর্থিক বিকাশ ব্যাহত হয়েছে। এই ত্রিপাক্ষিক চুক্তি যুক্তরাষ্ট্রীয় সহযোগিতার ক্ষেত্রে সবথেকে বড় দৃষ্টান্ত বলে জানিয়েছেন তিনি। 

শ্রী শাহ বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন। উত্তর পূর্বাঞ্চলের শান্তি ও উন্নয়নে শ্রী মোদীজির গৃহীত ব্যবস্থা স্বাধীন ভারতের ইতিহাসে অতুলনীয়। তিনি বলেন, ২০১৯ সালের পর থেকে ১২টি বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মধ্যে দিয়ে এলাকায় প্রায় ৮০ শতাংশ হিংসা হ্রাস পেয়েছে এবং শান্তি প্রতিষ্ঠার পথ সুনিশ্চিত হয়েছে। এইসব চুক্তিগুলি ছাড়া উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন এত দ্রুত গতিতে হওয়া সম্ভব ছিল না বলেও তিনি জানান। 

শ্রী শাহ বলেন, উত্তর পূর্বাঞ্চল পর্যটন ক্ষেত্রে মোদী সরকারের আমলে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। শিল্প ক্ষেত্রে শান্তি আসায় বেসরকারি বিনিয়োগ বেড়েছে। ৮০ শতাংশেরও বেশি উত্তর পূর্বাঞ্চল এলাকাকে সেনাবাহিনীর বিশেষ অধিকার আইন (এএফএসপিও) থেকে মুক্ত করা হয়েছে।

উত্তর পূর্বাঞ্চলের সমৃদ্ধি এবং দেশের বিকাশে তথা আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণে আজকের এই চুক্তি শক্তি জোগাবে বলে তিনি জানান। জ্বালানী ছাড়া দেশের বিকাশ সম্ভব নয় বলে জানিয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান ও ইজরায়েলের চলতি সংঘর্ষে সমগ্র বিশ্ব চরম জ্বালানী সংকটের মধ্যে পড়েছে। বিশ্ব সংকটের বর্তমান সময়কালে এই চুক্তি কতটা ফলদায়ক, তার সঠিক হিসাবে এই মুহুর্তে করা সম্ভব নয়। তবে কালক্রমে তা আমাদের স্বনির্ভরতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। 

শ্রী অমিত শাহ বলেন, ৫০ শতাংশেরও বেশি সীমান্ত বিরোধ মিটিয়ে ফেলা হয়েছে। এই চুক্তি উত্তর পূর্বাঞ্চলের সুবর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন আশাকে সঞ্জীবিত করবে। 

আজকের এই ত্রিপাক্ষিক চুক্তি ভারত সরকার আসাম এবং নাগাল্যান্ড সরকারের পেট্রো অনুসন্ধানে সুস্থায়ী, সুরক্ষিত এবং অনুকূল বাতাবরণ গড়ে তুলবে। এই পরিকাঠামো অনুসন্ধান ও উৎপাদনকাজে সহায়তার পাশাপাশি বিনিয়োগে প্রসার ঘটাবে এবং ভারতের জ্বালানী সুরক্ষার উদ্দেশ্য পূরণ করবে। এই চুক্তির ফলে এলাকায় ভবিষ্যৎ হাইড্রো কার্বণ অনুসন্ধানে বৃহত্তর স্থায়ীত্ব ও নিশ্চয়তা জোগাবে। পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে তেল ও প্রাকৃতি গ্যাসের অনুসন্ধান ও উৎপাদনে পরিবেশ বান্ধব ব্যবস্থা গড়ে তুলতে ভারত সরকার দায়বদ্ধ। জাতীয় উন্নয়ন এবং জ্বালানী সুরক্ষায় তা পরিপূরক ভূমিকা পালন করবে। 

 

SC/ AB /CS


(रिलीज़ आईडी: 2272156) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Tamil