প্রধানমন্ত্রীরদপ্তর
যশপাল রানার প্রয়াণে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
12 JUN 2026 10:48AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ জুন ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ যশপাল রানার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর প্রয়াণ ভারতের ক্রীড়াজগতে এক অপূরণীয় ক্ষতি।
প্রধানমন্ত্রী 'এক্স'-এ এক পোস্টে বলেছেন:
"শ্রী যশপাল রানা জি-র প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু ভারতীয় ক্রীড়াজগতের পক্ষে এক অপূরণীয় ক্ষতি।
শুটিংয়ে অসাধারণ সাফল্যের মাধ্যমে তিনি দেশের জন্য অসামান্য গৌরব বয়ে এনেছিলেন। একজন পরামর্শদাতা হিসেবেও তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ; তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তরুণ ক্রীড়াবিদদের গড়ে তুলেছেন ও তাঁদের সঠিক পথের দিশা দিয়েছেন। উৎকর্ষ, শৃঙ্খলা এবং ক্রীড়াজগতের সেবার প্রতি তাঁর অবিচল নিষ্ঠা তাঁকে সকলের কাছে গভীর শ্রদ্ধার পাত্র করে তুলেছিল।
শোকের এই মুহূর্তে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সমগ্র ক্রীড়াজগতের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।"
SC/MP/NS
(रिलीज़ आईडी: 2272037)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam