প্রধানমন্ত্রীরদপ্তর
সংস্কার এবং দক্ষ পরিষেবা প্রদান বর্তমান প্রশাসনের মূল মন্ত্র – এই বার্তা সম্বলিত কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
10 JUN 2026 9:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন। ঐ নিবন্ধে রূপান্তরমূলক এক যাত্রার কথা বলা হয়েছে, যেখানে সংস্কার ও দক্ষ পরিষেবা প্রদান প্রশাসনের মূল মন্ত্র। সমাজ কল্যাণমূলক কর্মসূচি, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ঔদ্যোগিকতা এবং পরিকাঠামো ক্ষেত্রে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর শাসনকালে ব্যাপক প্রসার ঘটেছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন যে, মানুষের স্বার্থকে সর্বাগ্রে রেখে প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়নের দিশা-নির্দেশ করছেন, তা বিকশিত ভারত – এর অভিমুখে যাত্রাকে জোরদার করছে।
এক্স পোস্টে একথা বলেছেন প্রধানমন্ত্রী।
SC/AC/SB
(রিলিজ আইডি: 2271514)
ভিজিটরের কাউন্টার : 20
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam