আয়ুষ
হোমিওপ্যাথি সম্পর্কে জনপরিসরে যুক্তিনিষ্ঠ আলোচনা ও বিবৃতির প্রস্তাব দিল ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি
प्रविष्टि तिथि:
10 JUN 2026 3:49PM by PIB Agartala
নয়াদিল্লি, ১০ জুন, ২০২৬
ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি সংশ্লিষ্ট সবপক্ষ, সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্পর্কে যুক্তিনিষ্ঠ আলোচনা ও বিবৃতির প্রস্তাব দিয়েছে। নিবন্ধিত হোমিওপ্যাথি চিকিৎসকদের সম্পর্কে মন্তব্যের ক্ষেত্রেও দায়িত্বশীল হতে হবে বলে জানিয়ে দিয়েছে তারা।
ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথির চেয়ারপার্সন ডঃ তারকেশ্বর জৈন জানিয়েছেন যে, হোমিওপ্যাথি চিকিৎসকদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত আচরণ সম্পর্কে ০৮.০৬.২০২৬ তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কমিশন বলেছে, হোমিওপ্যাথি সম্পর্কে বহুক্ষেত্রেই আপত্তিকর এবং বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়। জনপরিসরে এই নিয়ে আলোচনায় তথ্যনিষ্ঠ হওয়া জরুরি। তিনি আরও বলেছেন, ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি আইন ২০২০ অনুযায়ী, হোমিওপ্যাথি আইনগত দিক থেকে স্বীকৃতি ও বৈধ চিকিৎসা প্রণালী। হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে ১৯৪০ সালের ড্রাগস অ্যান্ড কসমেটিক্স আইন বলবৎ রয়েছে। এই চিকিৎসা প্রণালী শিক্ষার স্নাতক ও স্নাতকোত্তর স্তরের নির্দিষ্ট পাঠক্রম রয়েছে এবং ঐসব পাঠক্রমে ভর্তি হওয়ার জন্য নীট উত্তীর্ণ হওয়া জরুরি। কোনও চিকিৎসক সম্পর্কে অভিযোগ থাকলে তা জানাতে হবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে।
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন - https://nch.org.in/upload/Berh%20Circular%208.6.2025.pdf
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2271233)
आगंतुक पटल : 8