মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে ক্যাম্পাস খোলার জন্য ব্রিস্টল বিশ্ববিদ্যালয়, ইয়র্ক বিশ্ববিদ্যালয় এবং নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়’কে সম্মতিপত্র দেওয়া হ’ল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে

प्रविष्टि तिथि: 09 JUN 2026 6:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ জুন, ২০২৬ 

 

ভারতে ক্যাম্পাস খোলার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে সুপরিচিত ব্রিস্টল বিশ্ববিদ্যালয়, ইয়র্ক বিশ্ববিদ্যালয় এবং নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়’কে সম্মতিপত্র দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান। ঐ তিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এই সম্মতিপত্র তুলে দেন উচ্চ শিক্ষা দপ্তরের সচিব তথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডঃ বিনীত যোশী। এই সম্মতিপত্রগুলি গ্রহণ করেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ ডীন এবং ডিরেক্টর মিশেল জোনস, ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক চার্লি জেফ্রি এবং নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সারা মেডিসন। উপস্থিত ছিলেন ব্রিটেন ও অস্ট্রেলিয়ার হাই-কমিশনের শীর্ষ আধিকারিকরা। 
এই তিন বিশ্ববিদ্যালয়’কে ভারতে ক্যাম্পাস খোলার অনুমোদন জাতীয় শিক্ষা নীতি ২০২০’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা দেশের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য। 
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হবে মুম্বাই’তে। সেখানে ডেটা সায়েন্স, অর্থনীতি, বিজনেস ম্যানেজমেন্টের মতো বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ থাকবে। মুম্বাইতেই ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হবে, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ পাবেন এদেশের শিক্ষার্থীরা। ব্রিস্টল বিশ্ববিদ্যালয় এই প্রথম ব্রিটেনের বাইরে ক্যাম্পাস খুলছে। নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গড়ে উঠবে বেঙ্গালুরু’তে, তা চালু হয়ে যাবে অগাস্ট, ২০২৬ থেকেই। সেখানে কম্প্যুটার সায়েন্স, সাইবার নিরাপত্তার পাশাপাশি পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য, পরিবহণ প্রভৃতি বিষয়ে পড়াশোনার সুযোগ থাকবে।

 

SC/AC/SB


(रिलीज़ आईडी: 2271025) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Odia , Telugu