ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
ই-জাগৃতি প্ল্যাটফর্ম 'ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর ই-গভর্নেন্স ২০২৬'-এর জন্য রৌপ্য পুরস্কারে ভূষিত
प्रविष्टि तिथि:
07 JUN 2026 2:19PM by PIB Kolkata
নতুনদিল্লি, ৭ জুন, ২০২৬
কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক দপ্তরের ই-জাগৃতি প্ল্যাটফর্মটি 'ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর ই-গভর্নেন্স ২০২৬'-এ 'ডিজিটাল রূপান্তরের জন্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সরকারি প্রক্রিয়া পুনর্গঠন' ক্যাটাগরি-১ এর অধীনে রৌপ্য পুরস্কারে ভূষিত হয়েছে। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর এই পুরস্কারটি প্রদান করে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রক জানিয়েছে, এই স্বীকৃতি প্রযুক্তি-চালিত, নাগরিক-কেন্দ্রিক পরিষেবা প্রদানের মাধ্যমে উপভোক্তাদের অভিযোগ নিষ্পত্তির রূপান্তরে ই-জাগৃতির ভূমিকাকে পুনঃনিশ্চিত করে।
১লা জানুয়ারি চালু হওয়া ই-জাগৃতি, OCMS, e-Daakhil, NCDRC CMS এবং কনফোনেট (CONFONET) - এই চারটি পুরোনো অ্যাপ্লিকেশনকে একীভূত করে একটি একক এআই-সক্ষম, কাগজবিহীন প্ল্যাটফর্মে পরিণত করেছে। চালু হওয়ার পর থেকে, এই প্ল্যাটফর্ম ২ লক্ষ্ ৭ হাজারেরও বেশি মামলার নিষ্পত্তিতে সহায়তা করেছে। এটি ৯০.৭৫ শতাংশ অভিযোগের সামগ্রিক নিষ্পত্তি নিশ্চিত করেছে। পাশাপাশি দেশ বিদেশের যেকোনো স্থান থেকে উপভোক্তাদের নির্বিঘ্নে ন্যায়বিচার পাওয়ার সুযোগ করে দিয়েছে।
ই-জাগৃতি প্ল্যাটফর্মটির বিষয়ে বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুনঃ-
https://e-jagriti.gov.in/
SC/CB/DM
(रिलीज़ आईडी: 2270170)
आगंतुक पटल : 7