স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ নতুনদিল্লিতে ভগবান আয়াপ্পার মন্দিরে আরাধনা করেছেন

প্রকাশিত: 07 JUN 2026 9:46PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৭ জুন, ২০২৬


কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ আজ নতুনদিল্লিতে ভগবান আয়াপ্পার মন্দিরে আরাধনা করেছেন। তিনি মন্দির প্রাঙ্গনে নবনির্মিত সবরীসম কমপ্লেক্সের উদ্বোধনও করেন। 
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় শ্রী শাহ বলেছেন, “ নতুনদিল্লির আর কে পুরমে ভগবান আয়াপ্পার মন্দিরে আরাধনা করা সুযোগ পেয়ে আমি ধন্য। ভগবান আয়াপ্পা আমাদের জীবনকে আনন্দে পরিপূর্ণ করে তোলেন। তিনি পবিত্র এক মূল্যবোধের মূর্ত প্রতীক, যা আমাদের দেশকে ঐক্যবদ্ধ রাখে। তাঁর কাছে প্রার্থনা করেছি সকলের জীবনে কল্যাণ ও সমৃদ্ধি আসুক”। 
https://x.com/AmitShah/status/2063642520169689419?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2063642520169689419%7Ctwgr%5E3b0a7ee076317b84e94b0988a26007c9b8a3b190%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2270116reg%3D3lang%3D1

আর একটি বার্তায় শ্রী শাহ বলেছেন,” আজ নতুন দিল্লির আয়াপ্পা মন্দির প্রাঙ্গণে নবনির্মিত সবরীসম কমপ্লেক্সের উদ্বোধন করলাম। নতুন এই ব্যবস্থায় আধ্যাত্মিক ভাবনার প্রচার হবে। মন্দির কর্তৃপক্ষ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে কেরলমে আমাদের ভাই বোনেদের সাংস্কৃতিক যোগসুত্র শক্তিশালী হবে”।    
https://x.com/AmitShah/status/2063644850839527674?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2063644850839527674%7Ctwgr%5E3fdebbdced02b0ae8b58ac5866b13b35d41f057b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2270115reg%3D48lang%3D2

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2270169) ভিজিটরের কাউন্টার : 18
এই রিলিজটি পড়তে পারেন: Assamese , English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Malayalam