প্রধানমন্ত্রীর দপ্তর
প্রবীণ অভিনেতা শ্রী সেলিম কুমার-এর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
प्रविष्टि तिथि:
07 JUN 2026 1:52PM by PIB Agartala
নতুন দিল্লি, ০৭ জুন ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রবীণ অভিনেতা শ্রী সেলিম কুমার জির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে, সেলিম কুমার জি তাঁর বহুমুখী প্রতিভা এবং বিপুল সংখ্যক চরিত্রে অসামান্য অভিনয়ের জন্যে স্মরণীয় হয়ে থাকবেন।
শ্রী মোদী এই কঠিন সময়ে প্রবীন অভিনেতার অসংখ্য অনুরাগী ও পরিবারের প্রতি তাঁর সহমর্মিতা জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:
"প্রবীণ অভিনেতা শ্রী সেলিম কুমার জির প্রয়াণে আমি গভীর শোকাহত। বিশিষ্ট কর্মজীবনে, তিনি তাঁর বহুমুখী প্রতিভা এবং বিপুল সংখ্যক চরিত্রে অসামান্য অভিনয়ের জন্যে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। শোকের এই সময়ে তাঁর পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি আমার সমবেদনা জানাই। ওঁ শান্তি।"
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2270149)
आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam