শিল্পওবাণিজ্যমন্ত্রক
ঝাড়খণ্ড থেকে যুক্তরাজ্যে তাজা আম রপ্তানির প্রথম চালানটি সম্পন্ন করতে সহায়তা করেছে এপিইডিএ
प्रविष्टि तिथि:
07 JUN 2026 11:31AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৭ জুন ২০২৬
ঝাড়খণ্ড থেকে কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে, বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ 'এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি' (এপিইডিএ) ঝাড়খন্ড থেকে যুক্তরাজ্যে তাজা আমের প্রথম বাণিজ্যিক চালানটি আনুষ্ঠানিকভাবে রওনা করিয়েছে। ৪ জুন ২০২৬ তারিখে কলকাতায় এই উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয়।
এই চালানে ঝাড়খণ্ডের সিমডেগা জেলার বানো ব্লকে অবস্থিত সম্পূর্ণ নারী-চালিত 'ফার্মার প্রোডিউসার কোম্পানি' (এফপিসি)—'বেউরা ফার্মার প্রোডিউসার কোম্পানি লিমিটেড'-এর কাছ থেকে সংগ্রহ করা ১.৫ মেট্রিক টন তাজা 'আম্রপালি' জাতের আম রয়েছে। কলকাতার মেসার্স জেজিবি অ্যাগ্রোফ্রেশ প্রাইভেট লিমিটেড এই চালানটি যুক্তরাজ্যের লন্ডনে রপ্তানি করছে।
সিমডেগা জেলার ফার্মার প্রোডিউসার কোম্পানি, ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন (এফপিও) এবং প্রগতিশীল কৃষকদের জন্য ৫ মে ২০২৬ তারিখে এপিইডিএ কর্তৃক আয়োজিত রপ্তানি-মুখী সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি-র সূত্র ধরেই এই রপ্তানি প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। ওই কর্মসূচিতে রপ্তানির প্রয়োজনীয় শর্তাবলি, গুণমানের মানদণ্ড এবং বাজারের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়েছিল।
পরবর্তীকালে, এপিইডিএ ওই জেলা থেকে রপ্তানি যোগ্য মানের আম সংগ্রহের লক্ষ্যে 'বেউরা ফার্মার প্রোডিউসার কোম্পানি লিমিটেড' এবং 'মেসার্স জেজিবি অ্যাগ্রোফ্রেশ প্রাইভেট লিমিটেড'-এর মধ্যে সংযোগ স্থাপনে সহায়তা করে। বর্তমান চালানটি সেই উদ্যোগেরই ফল।
এই সংযোগ স্থাপনের ফলে রপ্তানি মূল্য শৃঙ্খলে সংশ্লিষ্ট এফপিসি-র সরাসরি অংশগ্রহণ সম্ভব হয়েছে এবং এর সদস্য কৃষকরা আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রির সুযোগ পেয়েছেন। এই এফপিসি-র সঙ্গে যুক্ত কৃষকরা স্থানীয় বাজারে প্রচলিত দরের তুলনায় তাদের উৎপাদিত পণ্যের জন্য অধিক মূল্য পেয়েছেন।
এই উদ্যোগটি ওই অঞ্চলের কৃষক গোষ্ঠীগুলোর মধ্যে গুণমান-সম্মত উৎপাদন পদ্ধতি গ্রহণ, ফসল-পরবর্তী উন্নত ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার প্রবণতাকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
উদ্যানজাত ফসল চাষের জন্য ঝাড়খণ্ডে অনুকূল কৃষি-জলবায়ু পরিস্থিতি বিদ্যমান। রাজ্যে উৎপাদিত 'আম্রপালি' জাতের আম তার গুণমান এবং বাজারে ব্যাপক চাহিদার জন্য সুপরিচিত। এই চালানের মাধ্যমে ঝাড়খণ্ড আন্তর্জাতিক বাজারে তাজা ফল রপ্তানিকারক রাজ্যগুলোর তালিকায় যুক্ত হলো।
এপিইডিএ বাজার উন্নয়ন উদ্যোগ, সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি, গুণমান উন্নয়ন ব্যবস্থা, ট্রেসেবিলিটি (পণ্যের উৎস ও গতিপথ শনাক্তকরণ) ব্যবস্থা এবং রপ্তানি প্রচারমূলক কার্যক্রমের মাধ্যমে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের রপ্তানিতে সহায়তা প্রদান করে। এছাড়া, এই সংস্থাটি নারী-চালিত ও উপজাতি-পরিচালিত উৎপাদক সংগঠনসহ বিভিন্ন কৃষক গোষ্ঠীর কৃষি পণ্য রপ্তানিতে অংশগ্রহণের ক্ষেত্রেও সহায়তা করে থাকে।
ঝাড়খণ্ড থেকে তাজা আমের প্রথম বাণিজ্যিক চালান রপ্তানির বিষয়টি রাজ্যের কৃষক উৎপাদক সংগঠনগুলোকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
************
SC/SB/AS
(रिलीज़ आईडी: 2270079)
आगंतुक पटल : 8