প্রধানমন্ত্রীরদপ্তর
ভারতের ডিজিটাল পরিকাঠামো যাত্রার উল্লেখযোগ্য গতি তুলে ধরলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
05 JUN 2026 5:10PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ জুন ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জানিয়েছেন যে ভারতের ডিজিটাল পরিকাঠামো যাত্রা উল্লেখযোগ্য গতি লাভ করছে। প্রধানমন্ত্রী বলেন এয়ারট্রাঙ্ক ভারতে প্রায় ৩ লক্ষ কোটি টাকা (৩০ বিলিয়ন ডলার) বিনিয়োগ এবং ৫ গিগাওয়াট ডেটা সেন্টার এর ক্ষমতা তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। তিনি বলেন, এটি দেশের ডিজিটাল পরিকাঠামো পরিমন্ডলে প্রস্তাবিত বৃহত্তম বিনিয়োগগুলোর মধ্যে অন্যতম।
শ্রী মোদী বলেন, এই ধরনের বিনিয়োগ ক্লাউড কম্পিউটিং এবং এআই-এর জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে ভারতের অবস্থানকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী বলেন এই উন্নয়নগুলো একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, স্থানীয় সরবরাহ শৃঙ্খলকে সহায়তা করবে এবং উদ্ভাবন-চালিত উন্নয়নকে ত্বরান্বিত করবে। তিনি আরও বলেন যে বিশ্বের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ ক্রমবর্ধমানভাবে ভারতেই গড়ে উঠছে।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেন :
“ভারতের ডিজিটাল পরিকাঠামোর যাত্রা উল্লেখযোগ্য গতি লাভ করছে।
এয়ারট্রাঙ্ক ভারতে প্রায় ৩ লক্ষ কোটি টাকা (৩০ বিলিয়ন ডলার) বিনিয়োগ এবং ৫ গিগাওয়াট ডেটা সেন্টার এর ক্ষমতা তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। দেশের ডিজিটাল পরিকাঠামো পরিমন্ডলে এটি অন্যতম বৃহত্তম প্রস্তাবিত বিনিয়োগ।
এই ধরনের বিনিয়োগ ক্লাউড কম্পিউটিং এবং এআই-এর জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে ভারতের অবস্থানকে শক্তিশালী করবে, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, স্থানীয় সরবরাহ শৃঙ্খলকে সহায়তা করবে এবং উদ্ভাবন-চালিত উন্নয়নকে ত্বরান্বিত করবে।
এটা স্পষ্ট যে, বিশ্বের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ ক্রমশ ভারতেই গড়ে উঠছে!”
SC/PM/AS
(रिलीज़ आईडी: 2269769)
आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam