খনিমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি এবং ব্রিটিশ বিদেশ সচিব শ্রী ইয়েট কুপার ইন্ডিয়া-ইউকে ক্রিটিক্যাল মিনারেলস গ্লোবাল সাপ্লাই চেন অবজারভেটরির সূচনা করলেন
प्रविष्टि तिथि:
04 JUN 2026 4:11PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ জুন, ২০২৬
ভারত-ব্রিটেন ক্রিটিক্যাল মিনারেলস গ্লোবাল সাপ্লাই চেন অবজারভেটরি (জিএসসিও)-র আনুষ্ঠানিকভাবে আজ সূচনা হল নতুন দিল্লিতে। কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং ব্রিটেনের বিদেশ, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী শ্রী ইয়েট কুপার-এর সূচনা করলেন।
এই সূচনা ভারত-ব্রিটেনের মধ্যে বিরল শ্রেণীর খনিজ এবং সরবরাহশৃঙ্খলের দৃঢ়তা অংশীদারিত্বের ক্ষেত্রে একটি মাইলফলক। স্বচ্ছ শক্তি রূপান্তরের জন্য জরুরি সম্পদের আহরণ, উন্নত উৎপাদন ব্যবস্থা, বিদ্যুৎ এবং নতুন নতুন প্রযুক্তি ক্ষেত্রেও এই উদ্যোগ উল্লেখযোগ্য।
ভাষণে শ্রী জি কিষাণ রেড্ডি বলেন, বিরল শ্রেণীর খনিজ আধুনিক অর্থনীতির মেরুদণ্ড এবং স্বচ্ছশক্তি প্রযুক্তির জন্য অপরিহার্য। তিনি বলেন, অবজারভেটরি বিরল শ্রেণীর খনিজ সরবরাহশৃঙ্খল ব্যবস্থায় ভারতের সক্ষমতাকে শক্তিশালী করবে, প্রমাণ ভিত্তিক নীতি প্রণয়নে সাহায্য করবে এবং ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন (এনসিএমএম)-এর উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাবে।
মন্ত্রী বলেন, এই উদ্যোগ ভারতের দায়বদ্ধতার প্রতিফলন। ভারত চায় বিশ্বস্ত অংশীদারদের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সুদৃঢ়, বৈচিত্র্যময়, বিরল শ্রেণীর খনিজ সরবরাহশৃঙ্খল তৈরি করতে।
ব্রিটেনের বিদেশমন্ত্রী সুদৃঢ়, বৈচিত্র্যময় এবং সুস্থায়ী বিরল শ্রেণীর খনিজ সরবরাহশৃঙ্খল গঠনে ভারত-ব্রিটেন সহযোগিতার গুরুত্বকে তুলে ধরেন।
অবজারভেটরিটি টেক্সমিন, আইআইটি (আইএসএম) ধানবাদ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ। ২০২৫-এর অক্টোবরে ভারত-ব্রিটেন প্রধানমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠকে এর ঘোষণা করা হয়েছিল। পরে ২০২৬-এর মার্চে স্বাক্ষরিত গবেষণা সহযোগিতা চুক্তির মাধ্যমে এটি আনুষ্ঠানিকতা প্রাপ্ত হয়।
SC/AP/SKD
(रिलीज़ आईडी: 2269063)
आगंतुक पटल : 5