কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়"
azadi ka amrit mahotsav

৭টি বিভাগে ই-গভর্ন্যান্স জাতীয় পুরস্কার, ১৭টি প্রকল্প/উদ্যোগ নির্বাচিত

प्रविष्टि तिथि: 04 JUN 2026 2:18PM by PIB Agartala

নয়াদিল্লি, ৪ জুন ২০২৬

 


ই-গভর্ন্যান্স উদ্যোগ বাস্তবায়নে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে প্রতি বছর ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর
ই-গভর্ন্যান্স (NAeG)
প্রদান করা হয়ে থাকে। ২৯তম NAeG ২০২৬-এ গ্রাম পঞ্চায়েত, ডিজিটাইজেশনের মাধ্যমে তৃণমূল স্তরে পরিষেবা
সহ ৭টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

 

২. NAeG 2026-এ ১০টি স্বর্ণ এবং ৬টি রৌপ্য পুরস্কার প্রদান করা হবে।

৩. একটি জুরি পুরস্কার দেওয়া হবে।

4. NAeG 2026-এর সাতটি বিভাগ হলো: (i) ডিজিটাল রূপান্তরের লক্ষ্যে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সরকারি ব্যবস্থার পুনর্গঠন; (ii) নাগরিক-কেন্দ্রিক পরিষেবা প্রদানের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উদ্ভাবন; (iii) সাইবার নিরাপত্তার ক্ষেত্রে সর্বোত্তম ই-গভর্ন্যান্স অনুশীলন/উদ্ভাবন; (iv) ই-গভর্ন্যান্সের ক্ষেত্রে জেলা-স্তরের উদ্যোগসমূহ; (v) পরিষেবা প্রদানের পরিসর গভীর ও বিস্তৃত করার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত বা সমপর্যায়ের স্থানীয় সংস্থাগুলির গৃহীত তৃণমূল-স্তরের উদ্যোগসমূহ; (vi) জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং 'মিশন-মোড'-ভিত্তিক ই-গভর্ন্যান্স প্রকল্পগুলির রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল/জেলা পর্যায়ে প্রতিরূপ তৈরি ও সম্প্রসারণ; এবং (vii) কেন্দ্রীয় মন্ত্রক/রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ডিজিটাল প্ল্যাটফর্মে 'ডেটা অ্যানালিটিক্স'-এর ব্যবহারের মাধ্যমে ডিজিটাল রূপান্তর।

5. NAeG পুরস্কার, 2026-এর অন্তর্ভুক্ত বিষয়গুলি হল: (i) ট্রফি, (ii) শংসাপত্র, এবং (iii) আর্থিক পুরস্কার। 'স্বর্ণ পুরস্কার' বিজয়ীদের ক্ষেত্রে ১০ লক্ষ টাকা এবং 'রৌপ্য পুরস্কার' বিজয়ীদের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা করে প্রদান করা হবে। এই আর্থিক পুরস্কার কেন্দ্রীয় মন্ত্রক/বিভাগ/রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল/জেলা/সংস্থা/গ্রাম পঞ্চায়েতকে প্রদান করা হবে, যাতে তারা এই অর্থ কোনো প্রকল্প/কর্মসূচি বাস্তবায়নে অথবা জনকল্যাণমূলক ক্ষেত্রে সম্পদের ঘাটতি পূরণে ব্যবহার করতে পারে।

6. এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে রাজস্থানের জয়পুরে, ই-গভর্ন্যান্স বিষয়ক ২৯তম জাতীয় সম্মেলন চলার সময়ে।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2268956) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Bengali , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Telugu