মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
ওড়িশায় হাইব্রিড অ্যানুইটি মোডে রামেশ্বর থেকে পারাদ্বীপ পর্যন্ত উপকূলীয় মহাসড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা (এটি দুটি প্যাকেজে বিভক্ত মোট ১৬৩.১৮০ কিমি দৈর্ঘ্যের উপকূলীয় মহাসড়কের একটি অংশ)
प्रविष्टि तिथि:
03 JUN 2026 3:10PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৩ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ ওড়িশায় হাইব্রিড অ্যানুইটি মডেল-এ রামেশ্বর থেকে পারাদ্বীপ পর্যন্ত নতুন উপকূলীয় মহাসড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি দুটি প্যাকেজের অধীনে নির্মিত হবে, যার মোট দৈর্ঘ্য ১৬০.১৮ কিলোমিটার, এজন্য মোট মূলধনী ব্যয় হবে ৮৩০০.৭৯ কোটি টাকা।
নতুন উপকূলীয় মহাসড়কের রামেশ্বর থেকে পারাদ্বীপ পর্যন্ত অংশটি ওড়িশার খুরদা, পুরী, কেন্দ্রাপাড়া এবং জগৎসিংহপুর জেলার উপর দিয়ে গেছে। জাতীয় মহাসড়ক-১৬-র উপর এই নেটওয়ার্কটি স্বর্ণ চতুর্ভূজের অংশ। ৬-লেনের এই মহাসড়ক, খুরদা, ভুবনেশ্বর এবং কটকের মতো প্রধান শহরগুলির মধ্যে দিয়ে গেছে। জাতীয় মহাসড়ক-৩১৬ ভুবনেশ্বর ও পুরীকে সংযুক্ত করে, এটি সাতপাড়া ও কোনার্ক পর্যন্ত বিস্তৃত। তবে, বর্তমানে পুরী–সাতাপাড়া এবং পুরী–কোনার্ক অংশে প্রায় ৪০% এলাকায় অপরিকল্পিত নগরায়ন এবং রাস্তার পাশে স্থানীয় যাত্রীদের বিপুল যানজটের কারণে, এই করিডোর দূরপাল্লার যানবাহন চলাচলের জন্য অনুপযুক্ত।
প্রস্তাবিত প্রকল্পগুলিতে রামেশ্বর থেকে কোনার্ক পর্যন্ত ৪-লেনের (প্যাকেজ-১) এবং কোনার্ক থেকে পারাদ্বীপ পর্যন্ত পাকা শোল্ডারসহ ২-লেনের (প্যাকেজ-২) ব্যবস্থা থাকবে, যা ওড়িশার খুরদা, পুরী, কেন্দ্রাপাড়া এবং জগৎসিংহপুর জেলা জুড়ে যানবাহনের গতি বাড়াবে। এই প্রকল্প আঞ্চলিক গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করবে।
পিএম গতিশক্তি নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পগুলি ৯টি অর্থনৈতিক কেন্দ্র ও ৫টি লজিস্টিক কেন্দ্রকে সংযুক্ত করবে। এটি দেশের লজিস্টিক পারফরম্যান্স ইনডেক্স (LPI)-এর উপর ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রকল্পটি সম্পন্ন হলে রামেশ্বর ও পারাদ্বীপের মধ্যে যাতায়াতের সময় প্রায় ২ ঘন্টা ৩০ মিনিট কমবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে যাত্রী ও পণ্যবাহী উভয় প্রকারের যানবাহনের জন্য নিরাপদ, দ্রুত এবং নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত হবে। এছাড়াও, এই প্রকল্পের ফলে জ্বালানি খরচ, কার্বন নিঃসরণ এবং যানবাহন পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2268446)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam